1. tradeworldltdbd@gmail.com : M. A-A MAMUN SOHAAG : SARA AFIYA
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
১৬ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে দেশে ফিরব: বীর বিক্রম মায়া চৌধুরীর চূড়ান্ত হুঁশিয়ারি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় শেখ হাসিনার প্রাসঙ্গিকতা দুবাই পুলিশের হাতে গ্রেফতার বেনজীর আহমেদ ‘স্কুলের চাপে’ ছাত্রীর আত্মহত্যার অভিযোগ, ব্রাইট স্কুলে শিক্ষার্থীদের বিক্ষোভ শিশু রামিসা হত্যা || নিজের সন্তানকে ছায়ার মতো আগলে রাখুন, বললেন মিলন রামিসা হত্যার রোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ ইয়াবা সেবন করে রামিসার ওপর পৈশাচিক নির্যাতন চালায় ঘাতক সোহেল তারেক রহমানের সম্মতিতে সেইন্ট মার্টিন বিক্রি চুড়ান্ত হয়ে গেছে প্রধানমন্ত্রী তারেক জিয়া এসএসসি পাস, ঢাবির ছাত্র ছিলেন না ভুল বুঝতে পারছে ছাত্র-জনতা || কারিনার বিদায় || শেখ হাসিনার শূন্যতা আক্ষেপে জাতি || চোখে ভাসছেন শেখ হাসিনা

ডিবির অভিযানে ১৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ৮৬ বার পড়া হয়েছে

রাজশাহী মহানগরীতে পৃথক দুটি অভিযানে ১৬ কেজি গাঁজা-সহ ৪ ব্যক্তিকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় গাঁজা বহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলো কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার দুলালপুর পশ্চিমপাড়ার মৃত চাঁন মিয়ার ছেলে ইকতিয়ার উদ্দিন (৩৯), রাজশাহী মহানগরীর কর্ণহার থানার স্বরমংলার ইয়ার মোহাম্মদের ছেলে কামাল হোসেন (৫০) ও একই এলাকার খাইরুল ইসলামের ছেলে পিয়াস (২৮) এবং কুমিল্লা জেলার দাউদকান্দি থানার ভাজরা গ্রামের মৃত আ: রবের ছেলে সামসুল হক (২৯)। সে ঢাকার মুগদা থানার মানিক নগর ওয়াসা রোড এলাকার বাসিন্দা। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান আরএমপি ডিবি পুলিশ।

জানা গেছে, গত ৫ আগষ্ট বিকেল ৪ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মীর্জা আব্দুস ছালাম, এসআই রবিউল ইসলাম, এএসআই হাবিব ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কর্ণহার থানার স্বরমংলা গ্রামের মাদক ব্যবসায়ী পিয়াসের বাড়িতে পিয়াস-সহ কতিপয় ব্যক্তি মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম বিকেল সাড়ে ৪ টায় উক্ত স্থানে অভিযান পরিচালনা করে আসামি ইকতিয়ার উদ্দিন (৩৯), কামাল হোসেন (৫০) ও পিয়াস (২৮) কে আটক করেন এবং একজন পলিয়ে যায়। এসময় আসামিদের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অপরদিকে, বিকেল পৌনে ৫ টায় পুলিশ পরিদর্শক আশিক ইকবাল, এসআই সুমন কুমার সাহা ও তার টিম গোপন সংবাদের ভিত্তিতে রাজপাড়া থানার দাসপুকুর মোড়ে একটি প্রাইভেট কার আটক করেন। পরবর্তীতে প্রাইভেট কারটি তল্লাশী ৬ কেজি গাঁজা উদ্ধার হয় এবং চালক সামসুল হককে আটক করা হয়। গাঁজা পরিবহনে সামসুলের ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

𝑫𝒂𝒊𝒏𝒊𝒌 𝑵𝒐𝒕𝒖𝒏 𝑨𝒍𝒐꧂

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Theme Customized BY TRADEWORLDLTD