1. tradeworldltdbd@gmail.com : M. A-A MAMUN SOHAAG : SARA AFIYA
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
১৬ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে দেশে ফিরব: বীর বিক্রম মায়া চৌধুরীর চূড়ান্ত হুঁশিয়ারি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় শেখ হাসিনার প্রাসঙ্গিকতা দুবাই পুলিশের হাতে গ্রেফতার বেনজীর আহমেদ ‘স্কুলের চাপে’ ছাত্রীর আত্মহত্যার অভিযোগ, ব্রাইট স্কুলে শিক্ষার্থীদের বিক্ষোভ শিশু রামিসা হত্যা || নিজের সন্তানকে ছায়ার মতো আগলে রাখুন, বললেন মিলন রামিসা হত্যার রোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ ইয়াবা সেবন করে রামিসার ওপর পৈশাচিক নির্যাতন চালায় ঘাতক সোহেল তারেক রহমানের সম্মতিতে সেইন্ট মার্টিন বিক্রি চুড়ান্ত হয়ে গেছে প্রধানমন্ত্রী তারেক জিয়া এসএসসি পাস, ঢাবির ছাত্র ছিলেন না ভুল বুঝতে পারছে ছাত্র-জনতা || কারিনার বিদায় || শেখ হাসিনার শূন্যতা আক্ষেপে জাতি || চোখে ভাসছেন শেখ হাসিনা

রাজশাহীতে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ৮০ বার পড়া হয়েছে

রাজশাহী মহানগরীতে এক সৌদি প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৫ আগস্ট) সকালে নগরীর দাশপকুর ডিসির মোড় এলাকার থেকে নগরীর রাজপাড়া থানা পুলিশ খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে।

উদ্ধারকৃত সৌদি প্রবাসীর স্ত্রীর নাম রুপালি খাতুন (২৫)। তার স্বামী হারুন অর রশিদ। সে নওগাঁ জেলার আত্রাই উপজেলার মির্জাপুর ভাবানীপুর গ্রামের বাসিন্দা। আর নিহত রুপালি খাতুন রাজশাহী জেলার বাগমারা উপজেলার বাজিয়াকোলা গ্রামের হাসান আলীর মেয়ে।

স্থানীয়রা জানায়, রুপালি খাতুন দাশপকুর ডিসির মোড় এলাকায় মোসাদ্দেকুর রহমানের বাসায় দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন। তার কোন সন্তান না থাকায় সে একাই বসবাস করতো। শুক্রবার সকালে বাড়ীর মালিকের বড় ছেলে আবু বক্কর সিদ্দিক ফজরের নামাজের জন্য ওযু করতে গেলে বাড়ীর গেটের সামনে বিবস্ত্র অবস্থায় পড়ে থাকতে দেখে বাড়ীর অন্যান্যদের খবর দিলে জানাজানি হয়।

পরে বাড়ীর মালিকের স্ত্রী লাভলী বেগম পুলিশ কে খবর দিলে রাজপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

বাড়ীর মালিকের স্ত্রী লাভলী বেগম জানান, আমার বড় ছেলে ফজরের সময় নামাজের জন্য ওযু করতে গেল সিঁড়ির নিচে গেটের সামনে বিবস্ত্র অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে আমাদের বললে মরদেহ দেখতে পাই। বিবস্ত্র মরদেহটি ওড়না দিয়ে ঢেকে দিয়ে পুলিশ কে খবর দিলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

𝑫𝒂𝒊𝒏𝒊𝒌 𝑵𝒐𝒕𝒖𝒏 𝑨𝒍𝒐꧂

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Theme Customized BY TRADEWORLDLTD