1. tradeworldltdbd@gmail.com : M. A-A MAMUN SOHAAG : SARA AFIYA
বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
১৬ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে দেশে ফিরব: বীর বিক্রম মায়া চৌধুরীর চূড়ান্ত হুঁশিয়ারি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় শেখ হাসিনার প্রাসঙ্গিকতা দুবাই পুলিশের হাতে গ্রেফতার বেনজীর আহমেদ ‘স্কুলের চাপে’ ছাত্রীর আত্মহত্যার অভিযোগ, ব্রাইট স্কুলে শিক্ষার্থীদের বিক্ষোভ শিশু রামিসা হত্যা || নিজের সন্তানকে ছায়ার মতো আগলে রাখুন, বললেন মিলন রামিসা হত্যার রোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ ইয়াবা সেবন করে রামিসার ওপর পৈশাচিক নির্যাতন চালায় ঘাতক সোহেল তারেক রহমানের সম্মতিতে সেইন্ট মার্টিন বিক্রি চুড়ান্ত হয়ে গেছে প্রধানমন্ত্রী তারেক জিয়া এসএসসি পাস, ঢাবির ছাত্র ছিলেন না ভুল বুঝতে পারছে ছাত্র-জনতা || কারিনার বিদায় || শেখ হাসিনার শূন্যতা আক্ষেপে জাতি || চোখে ভাসছেন শেখ হাসিনা

ডিবি পেলো নতুন জ্যাকেট, নকল অসম্ভব দাবী ডিবি প্রধানের।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ৮৩ বার পড়া হয়েছে

নতুন জ্যাকেট পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আর এই অত্যাধুনিক জ্যাকেটে যুক্ত হয়েছে প্রযুক্তিসম্পন্ন কুইক রেসপন্স কোড বা কিউআর কোড। ফলে এ জ্যাকেটটি জালিয়াতি করা অসম্ভব হবে বলে দাবি করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

সোমবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এসব কথা জানা জানান ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান ও ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি জানান, ডিবির সব সদস্যকে এ জ্যাকেট সরবরাহ করা হয়েছে। প্রতিটি জ্যাকেটে পৃথক কোড সংযুক্তে আছে। ভবিষ্যতে কেউ যেন এভাবে প্রতারণার শিকার না হতে হয় সেজন্য ডিবিতে সংযোজন করা হয়েছে নতুন জ্যাকেট। কিউআর কোড ছাড়াও পোশাকে এমন কিছু নিরাপত্তামূলক ব্যবস্থা রয়েছে যার ফলে জ্যাকেটটি জালিয়াতি করা অসম্ভব হবে।’

তিনি বলেন, এ জ্যাকেটে কর্মকর্তাদের তথ্য আগে থেকেই জমা থাকবে ডিবির নিজস্ব সার্ভারে। মোবাইল অ্যাপ দিয়ে সদস্যের কিউআর কোড স্ক্যান করলেই তাদের পরিচয় চলে আসবে। আর যদি কোনো ভুয়া ডিবির পোশাকের কোড স্ক্যান করা হয় তাহলে ‘ইনভ্যালিড কিউআর কোড’ নামে একটি বার্তা দেখা যাবে।

ডিবির জ্যাকেটে রয়েছে আমাদের মেধা-মননের বিশেষ সমন্বয়। ডিবির এ জ্যাকেট মানুষের কাছে নিরাপদ আশ্রয়স্থল তৈরি করতে পারবে বলে তিনি মনে করেন।

তবে জ্যাকেটটি যেসব কারণে নকল করা অসম্ভব তার পক্ষে তিনি কিছু কারণ তুলে ধরেছেন। সেই বৈশিষ্ট্যগুলো হলো- এই জ্যাকেটের আছে গোপনীয় নম্বর, গোয়েন্দা বিভাগ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের সমন্বয়ে কুইক রেসপন্স কোড বা কিউআর কোড। কাউকে সন্দেহ হলেই যে কেউ ডিবি পোশাকে থাকা কিউআর কোড স্ক্যান করে ওই ব্যক্তি ডিবির প্রকৃত সদস্য কি না তা শনাক্ত করতে পারবেন।

নতুন জ্যাকেটে ডিএমপির রঙিন লোগো সহজেই দৃশ্যমান হবে। রাতের বেলায় জ্যাকেটটিতে পড়া আলো দূর থেকে ডিবি পুলিশের উপস্থিতি বুঝিয়ে দেবে।

নতুন জ্যাকেটে বিভিন্ন পকেট সুবিধা থাকছে। তাতে ডিবি সদস্যরা প্রয়োজনীয় নোটবুক, কলম ও কাগজপত্র নিরাপদে রাখতে পারবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

𝑫𝒂𝒊𝒏𝒊𝒌 𝑵𝒐𝒕𝒖𝒏 𝑨𝒍𝒐꧂

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Theme Customized BY TRADEWORLDLTD