1. tradeworldltdbd@gmail.com : M. A-A MAMUN SOHAAG : SARA AFIYA
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
১৬ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে দেশে ফিরব: বীর বিক্রম মায়া চৌধুরীর চূড়ান্ত হুঁশিয়ারি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় শেখ হাসিনার প্রাসঙ্গিকতা দুবাই পুলিশের হাতে গ্রেফতার বেনজীর আহমেদ ‘স্কুলের চাপে’ ছাত্রীর আত্মহত্যার অভিযোগ, ব্রাইট স্কুলে শিক্ষার্থীদের বিক্ষোভ শিশু রামিসা হত্যা || নিজের সন্তানকে ছায়ার মতো আগলে রাখুন, বললেন মিলন রামিসা হত্যার রোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ ইয়াবা সেবন করে রামিসার ওপর পৈশাচিক নির্যাতন চালায় ঘাতক সোহেল তারেক রহমানের সম্মতিতে সেইন্ট মার্টিন বিক্রি চুড়ান্ত হয়ে গেছে প্রধানমন্ত্রী তারেক জিয়া এসএসসি পাস, ঢাবির ছাত্র ছিলেন না ভুল বুঝতে পারছে ছাত্র-জনতা || কারিনার বিদায় || শেখ হাসিনার শূন্যতা আক্ষেপে জাতি || চোখে ভাসছেন শেখ হাসিনা

রাজশাহীতে ইয়াবা নিয়ে রোহিঙ্গা সহ দুই জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ৭৯ বার পড়া হয়েছে

রাজশাহীর পুঠিয়ায় ১ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। রোববার (৩১ জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার কাঠালবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো পুঠিয়া উপজেলার কাঠালবাড়িয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে রাজু আহম্মেদ (৩১) অপরজন কক্সবাজার জেলার উখিয়া কুতুপালং এলাকার বকসুর ছেলে হাবিবুল্লাহ (২৯)।

র‌্যাব-৫ জানায়, গোয়েন্দা তথ্যের রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন কাঠালবাড়িয়া (৭নং ওয়ার্ড) গ্রামস্থ মাদক ব্যাবসায়ী রাজু আহম্মেদ তার বসত বাড়ীতে অবৈধ মাদকদব্য ইয়াবা বিক্রয় করছে। ওই সংবাদের প্রেক্ষিতে রোববার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে ঘটনাস্থলে পৌছামাত্রই র‌্যাবের উপস্থিতি টের পেয়ে৩ জন ব্যক্তি পালানোর চেষ্টাকালে র‌্যাব সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ২জন ব্যাক্তিকে ঘটনাস্থলেই আটক করে ও অপর ১জন কৌশলে রাতের আধাঁরে পালিয়ে যায়।

র‌্যাব প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারে আকটকৃত হাবিবুল্লাহ একজন রোহিঙ্গা। সে কক্সবাজার হতে দেশের বিভিন্ন স্থানে ইয়াবা সরবরাহ করে। তারা পরস্পর যোগসাজসে ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে কক্স্রবাজার জেলার উখিয়া থানার বিভিন্ন স্থান হতে সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় এনে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখলে রেখে সেখানে অবস্থান করছিল।

আটককৃতরা স্বীকার করে, তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে কক্স্রবাজার জেলার উখিয়া থানার অজ্ঞাত স্থান হইতে সংগ্রহ করে রাজশাহী জেলার পুঠিয়া থানাসহ বিভিন্ন এলাকায় বিক্রয় করিয়া আসছে। আটককৃতদের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

𝑫𝒂𝒊𝒏𝒊𝒌 𝑵𝒐𝒕𝒖𝒏 𝑨𝒍𝒐꧂

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Theme Customized BY TRADEWORLDLTD