1. tradeworldltdbd@gmail.com : M. A-A MAMUN SOHAAG : SARA AFIYA
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
১৬ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে দেশে ফিরব: বীর বিক্রম মায়া চৌধুরীর চূড়ান্ত হুঁশিয়ারি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় শেখ হাসিনার প্রাসঙ্গিকতা দুবাই পুলিশের হাতে গ্রেফতার বেনজীর আহমেদ ‘স্কুলের চাপে’ ছাত্রীর আত্মহত্যার অভিযোগ, ব্রাইট স্কুলে শিক্ষার্থীদের বিক্ষোভ শিশু রামিসা হত্যা || নিজের সন্তানকে ছায়ার মতো আগলে রাখুন, বললেন মিলন রামিসা হত্যার রোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ ইয়াবা সেবন করে রামিসার ওপর পৈশাচিক নির্যাতন চালায় ঘাতক সোহেল তারেক রহমানের সম্মতিতে সেইন্ট মার্টিন বিক্রি চুড়ান্ত হয়ে গেছে প্রধানমন্ত্রী তারেক জিয়া এসএসসি পাস, ঢাবির ছাত্র ছিলেন না ভুল বুঝতে পারছে ছাত্র-জনতা || কারিনার বিদায় || শেখ হাসিনার শূন্যতা আক্ষেপে জাতি || চোখে ভাসছেন শেখ হাসিনা

রাজশাহীতে ছাত্রীনিবাসে ছাত্রীর লাশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ৮১ বার পড়া হয়েছে

রাজশাহী মহানগরীতে পলিটেকনিক ইনস্টিটিউটের এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩১ জুলাই) দুপুর ১২টার দিকে নগরীর সপুরা ছয়ঘাটি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

ওই কলেজ ছাত্রীর নাম জনি সুরাইয়া (২০)। তিনি নওগাঁর মান্দা উপজেলার শংকরপুর গ্রামের আব্দুল জব্বারের মেয়ে। জনি রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যয়নরত ছিলেন। সপুরা ছয়ঘাটি এলাকায় একটি ছাত্রীনিবাসে ভাড়া থাকতেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন নগরীর বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম।

তিনি জানান, মেয়েটি ছাত্রী নিবাসের সিঙ্গেল রুমে থাকতেন। অনেক বেলা হয়ে গেলেও রুম না খোলায় বাহির থেকে অনেক ডাকাডাকি করা হয়। তবুও সাড়া না পেয়ে মেস মালিক পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।

ওসি আরও জানান, বর্তমানে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। এরপর লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। প্রাথমিকভাবে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত বলা যাবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

𝑫𝒂𝒊𝒏𝒊𝒌 𝑵𝒐𝒕𝒖𝒏 𝑨𝒍𝒐꧂

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Theme Customized BY TRADEWORLDLTD