1. tradeworldltdbd@gmail.com : M. A-A MAMUN SOHAAG : SARA AFIYA
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
১৬ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে দেশে ফিরব: বীর বিক্রম মায়া চৌধুরীর চূড়ান্ত হুঁশিয়ারি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় শেখ হাসিনার প্রাসঙ্গিকতা দুবাই পুলিশের হাতে গ্রেফতার বেনজীর আহমেদ ‘স্কুলের চাপে’ ছাত্রীর আত্মহত্যার অভিযোগ, ব্রাইট স্কুলে শিক্ষার্থীদের বিক্ষোভ শিশু রামিসা হত্যা || নিজের সন্তানকে ছায়ার মতো আগলে রাখুন, বললেন মিলন রামিসা হত্যার রোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ ইয়াবা সেবন করে রামিসার ওপর পৈশাচিক নির্যাতন চালায় ঘাতক সোহেল তারেক রহমানের সম্মতিতে সেইন্ট মার্টিন বিক্রি চুড়ান্ত হয়ে গেছে প্রধানমন্ত্রী তারেক জিয়া এসএসসি পাস, ঢাবির ছাত্র ছিলেন না ভুল বুঝতে পারছে ছাত্র-জনতা || কারিনার বিদায় || শেখ হাসিনার শূন্যতা আক্ষেপে জাতি || চোখে ভাসছেন শেখ হাসিনা

রাজশাহীতে এক ব্যক্তি দুইটি কলেজের অধ্যক্ষ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ৯২ বার পড়া হয়েছে

রাজশাহীর পুঠিয়া এবং দুর্গাপুর উপজেলায় একজন শিক্ষক একসঙ্গে দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। একাধারে দুইটি প্রতিষ্ঠানে চাকরি করতে গিয়ে ওই শিক্ষক ঠিকমতো উপস্থিত এবং ক্লাস নিতে পারছেন না বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

জানা গেছে, রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের সাধনপুর হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফিরোজ মান্নান। তার বাড়ী দুর্গাপুর উপজেলায়। তিনি সাধনপুর হাইস্কুল এন্ড কলেজে ২০১৫ সালে অক্টোবর মাসে ২৯ তারিখে যোগদান করেন। তিনি বর্তমানে এই শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল পর্যায়ে প্রধান শিক্ষকের বেতন-ভাতা সুবিধা ভোগ করছেন।

অপরদিকে, দুর্গাপুর উপজেলার দেবীপুর বিএম কলেজেও তিনি অধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন। সেই কলেজ ২০১৯ সালে এমপিও হয়েছে।

একসাথে দুইটি প্রতিষ্ঠানে চাকরি করতে গিয়ে ওই শিক্ষক ঠিকমতো উপস্থিত এবং ক্লাস নিতে পারছেন না বলে জানান এলাকাবাসী। এছাড়া তিনি চলতি বছরে শিক্ষা সপ্তাহে দুর্গাপুরে শ্রেষ্ঠ শিক্ষক হওয়ার জন্য আবেদন করেছিলেন। তবে একই সাথে দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে চাকুরী করার বিষয়টি জানার পরে সেইটি বাতিল করেছেন কর্তৃপক্ষ।

রাজশাহীর পুঠিয়া উপজেলার সাধনপুর হাইস্কুল এন্ড কলেজ এবং দুর্গাপুর উপজেলার দেবীপুর বিএম কলেজের অধ্যক্ষ মোঃ ফিরোজ মান্নান বলেন, একই সাথে দুই শিক্ষা প্রতিষ্ঠানে থাকার নিয়ম নাই। তবে আমি সাধনপুর হাইস্কুল এন্ড কলেজ চাকুরী করি। আর দেবীপুর বিএম কলেজ আমি প্রতিষ্ঠা করেছি। আমি শিক্ষা সপ্তাহ উপলক্ষে দুর্গাপুরে আবেদন করেছিলাম। তবে কে বা কাহারা অভিযোগ দেওয়ায় আমি অংশগ্রহণ করতে পরিনি। আর আমি বর্তমানে দেবীপুর কলেজের দায়িত্ব ছেড়ে দিয়েছি।

এ ব্যাপারে দুর্গাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাঃ জাহিদুল হক জানান, শিক্ষক হিসেবে মোঃ ফিরোজ মান্নান আমাদের উপজেলায় তার বেতন হয়নি। আর হবেও না। তাই এবিষয়ে মন্তব্য নাই। তবে দুর্গাপুরের শ্রেষ্ট শিক্ষকের জন্য আবেদন করেছিলেন এবং নির্বাচিত হয়েছিলেন। কিন্তু অভিযোগ পাওয়ায় সেটা বাতিল হয়েছে।

এ ব্যাপারে পুঠিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লায়লা আখতার জাহান জানান, মোঃ ফিরোজ মান্নান আমাদের উপজেলার বেতন ভূক্ত শিক্ষক। তাই তিনি অন্য কোথাও চাকুরী করতে পারেননা। যদি করেন তাহলে নিয়ম বহির্ভূত কাজ করেছে। বিষয়টি আমি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

𝑫𝒂𝒊𝒏𝒊𝒌 𝑵𝒐𝒕𝒖𝒏 𝑨𝒍𝒐꧂

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Theme Customized BY TRADEWORLDLTD