অনলাইন জুয়ার এজেন্ট জলিল মোল্লা কোন অদৃশ্য শক্তি বলে প্রকাশ্য জুয়া আর সুদের বেআইনি কার্যকলাপ চালায় সেটাই সাধারণ মানুষের মনে প্রশ্ন। পর্যায় ক্রমে সকল তথ্য প্রমাণ সহ কয়েকটি খবর প্রকাশিত হবার পরও থেমে নেই তার এই অপরাধ মুলক কর্মকাণ্ড।

কাশিমপুর থানার অফিসার ইনচার্জ কে সকল নিউজ এর লিংক এবং ওই এলাকার বিস্তারিত তথ্য জানানোর পরও জলিল মোল্লা বিন্দু মাত্র ভীতি ছাড়াই বরং আরও জোড়ালো ভাবে ক্ষমতার দাপট দেখিয়ে এই প্রতিবেদককে হুমকি দেয়। চাঁদাবাজির মামলার আর তার নিজস্ব সাংবাদিকের ভীতি প্রদর্শন করে। জলিল মোল্লার ব্যবহৃত মোবাইল ফোনের সকল কল রেকর্ড আর তার বিকাশ ও নগদ একাউন্টের লেনদেন পর্যবেক্ষণ করলেই বেরিয়ে আসবে সকল সত্য। এলাকার সাধারণ মানুষের কাছে জিজ্ঞাসা করলেও বের হবে থলের বিড়াল। তবে কিভাবে আর কাকে ম্যানেজ করে চলে জলিল মোল্লার এই সামাজিক অবক্ষয়ের অপকর্ম??!!
মিথ্যা মামলার ভয় আর অকথ্য গালাগালি সাথে নিজেকে অপরাজেয় প্রকাশ করেই চলছে তার সাধারণ মানুষকে নিঃস্ব করার এই অপকর্ম।

সকল তথ্য প্রমান আর ভুক্তভোগীদের স্বীকারোক্তি সংরক্ষিত।