1. angela36@gmail.com : Angela :
  2. backups@wordpress.org : backup_manager :
  3. tradeworldltdbd@gmail.com : M. A-A MAMUN SOHAAG : SARA AFIYA
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
অনলাইন জুয়ার এজেন্ট আবীর আবারও অপ্রতিরোধ্য ১৬ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে দেশে ফিরব: বীর বিক্রম মায়া চৌধুরীর চূড়ান্ত হুঁশিয়ারি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় শেখ হাসিনার প্রাসঙ্গিকতা দুবাই পুলিশের হাতে গ্রেফতার বেনজীর আহমেদ ‘স্কুলের চাপে’ ছাত্রীর আত্মহত্যার অভিযোগ, ব্রাইট স্কুলে শিক্ষার্থীদের বিক্ষোভ শিশু রামিসা হত্যা || নিজের সন্তানকে ছায়ার মতো আগলে রাখুন, বললেন মিলন রামিসা হত্যার রোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ ইয়াবা সেবন করে রামিসার ওপর পৈশাচিক নির্যাতন চালায় ঘাতক সোহেল তারেক রহমানের সম্মতিতে সেইন্ট মার্টিন বিক্রি চুড়ান্ত হয়ে গেছে প্রধানমন্ত্রী তারেক জিয়া এসএসসি পাস, ঢাবির ছাত্র ছিলেন না
;

কুড়িগ্রামের চর রাজিবপুরে কিশোর কিশোরী ক্লাবের উদ্যোগে দরিদ্র পরিবারের মাঝে ত্রান বিতরণ

মোঃ শাহাদৎ হোসেন রাজিবপুর উপজেলা সংবাদদাতা (কুড়িগ্রাম)।
  • প্রকাশিত: বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ১০৮ বার পড়া হয়েছে

আজ ২৭ জুলাই বুধবার চর রাজিবপুর উপজেলার ৩ টি ইউনিয়নের কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের জেন্ডার প্রমোটার, সংগীত, আবৃত্তি শিক্ষকদের উদ্দ্যেগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ৫ কেজি চাউল, ১ কেজি ডাউল, ১ কেজি তেল, ১ কেজি চিনি, ১ কেজি মুড়ি সেই সাথে অর্ধশতাধিক পরিবারের মাঝে রান্না করা খাবার এবং অর্ধশতাধিক কিশোর কিশোরীদের মাঝে বিস্কুট, কেক, চকলেট সহ মোট ৩০০ দরিদ্র পরিবারের মাঝে এসব ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।

চর রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নে মুন্সিপাড়া গ্রামে, কোদালকাটি ইউনিয়নে শংকর মাধবপুর, বিলপাড়া, সাজাই আনন্দ বাজার, মোহনগঞ্জ ইউনিয়নে ভেলামারি, এছাড়া চিলমারি উপজেলার বিভিন্ন জায়গায় কাদেরের চর, বড়বেড় চর, সোন্যাসী কান্দী, কাচির চর সহ প্রত্যেক এলাকায় নৌকা দিয়ে গিয়ে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।

বড়বেড় চরের পয়ষট্টি বছরের নুর ইসলাম বলেন, আমাগোরে এই চরে বাবা কেউ ত্রান নিয়া আহে না। সবাই শুধু অন্য অন্য চরে দেয়। বানের সময় আমার ঘরটা পইড়া গেছে এহনও ঘর ঠিক করবার পারি নাই এইন কষ্টের সময় তোমরা এই প্রথম হামাক খাবার দিলা আল্লাহ তোমাদের ভালো করুক।

ত্রান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাঈদ হাসান অমিত, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সোহেল, রংপুর বিভাগীয় সভাপতি জাহাঙ্গীর আলম,সিলেট বিভাগীয় কমিটি সভাপতি এম বাবুল ইসলাম,
রাজশাহী বিভাগীয় কমিটি সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, ঢাকা বিভাগের জেন্ডার প্রমোটার সাইফুল ইসলাম।

উপপরিচালকের কার্যালয় মহিলা বিষয় অধিদপ্তর কুড়িগ্রাম প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সি এস নাগেশ্বরী নিহার্রজন বর্মা, অফিস সহকারী মামুনুল করিম, ফিন্ড সুপারভাইজার এনামুল হক ও মমতাজ পারভীন।

রাজিবপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তারা, সদস্য সোহেল রানা স্বপ্ন, বাংলাদেশ প্রেসক্লাব রাজিব পুর উপজেলা শাখার সভাপতি শরিফুল ইসলাম সোনা।
উপজেলা, সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদৎ, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, কার্যকরী সদস্য সাব্বির মামুন সহ আরও অনেকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
;

𝑫𝒂𝒊𝒏𝒊𝒌 𝑵𝒐𝒕𝒖𝒏 𝑨𝒍𝒐꧂

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Theme Customized BY TRADEWORLDLTD