1. tradeworldltdbd@gmail.com : M. A-A MAMUN SOHAAG : SARA AFIYA
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
১৬ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে দেশে ফিরব: বীর বিক্রম মায়া চৌধুরীর চূড়ান্ত হুঁশিয়ারি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় শেখ হাসিনার প্রাসঙ্গিকতা দুবাই পুলিশের হাতে গ্রেফতার বেনজীর আহমেদ ‘স্কুলের চাপে’ ছাত্রীর আত্মহত্যার অভিযোগ, ব্রাইট স্কুলে শিক্ষার্থীদের বিক্ষোভ শিশু রামিসা হত্যা || নিজের সন্তানকে ছায়ার মতো আগলে রাখুন, বললেন মিলন রামিসা হত্যার রোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ ইয়াবা সেবন করে রামিসার ওপর পৈশাচিক নির্যাতন চালায় ঘাতক সোহেল তারেক রহমানের সম্মতিতে সেইন্ট মার্টিন বিক্রি চুড়ান্ত হয়ে গেছে প্রধানমন্ত্রী তারেক জিয়া এসএসসি পাস, ঢাবির ছাত্র ছিলেন না ভুল বুঝতে পারছে ছাত্র-জনতা || কারিনার বিদায় || শেখ হাসিনার শূন্যতা আক্ষেপে জাতি || চোখে ভাসছেন শেখ হাসিনা

মোহনপুরে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ৮৭ বার পড়া হয়েছে

রাজশাহীর  বাঘা উপজেলায় বিএনপির কর্মী সমাবেশে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে মোহনপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন বিক্ষোভ মিছিল ও পথসভা করেছেন। মঙ্গলবার (২৬ জুলাই) মোহনপুরের আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিস হতে বিক্ষোভ মিছিলটি শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পথসভা করেন তারা।

মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালামের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন কবিরাজের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি ইকবাল হোসেন, উপজেলা কৃষকলীগের আহবায়ক মহসিন আলী, উপজেলা মহিলা আ’লীগের সভাপতি ডলি আক্তার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোরশেদ আলমসহ আরো অনেকে।

এসময় বক্তারা রাজশাহীর বাঘা উপজেলায় বিএনপির কর্মী সমাবেশে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে দ্রুত রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ সহ অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানান। পাশাপাশি তারা আবু সাইদ চাঁদকে মোহনপুর ও পবা উপজেলায় বয়কট ঘোষণা করেন।

উক্ত পথসভা ও বিক্ষোভ মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ১নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন, কেশরহাট পৌর যুবলীগের সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক জামাল হোসেন, মোহনপুর উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক ইসরাফিল হোসেন রনি ও সদস্য সচিব হুমায়ুন কবির সহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

𝑫𝒂𝒊𝒏𝒊𝒌 𝑵𝒐𝒕𝒖𝒏 𝑨𝒍𝒐꧂

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Theme Customized BY TRADEWORLDLTD