1. tradeworldltdbd@gmail.com : M. A-A MAMUN SOHAAG : SARA AFIYA
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
১৬ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে দেশে ফিরব: বীর বিক্রম মায়া চৌধুরীর চূড়ান্ত হুঁশিয়ারি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় শেখ হাসিনার প্রাসঙ্গিকতা দুবাই পুলিশের হাতে গ্রেফতার বেনজীর আহমেদ ‘স্কুলের চাপে’ ছাত্রীর আত্মহত্যার অভিযোগ, ব্রাইট স্কুলে শিক্ষার্থীদের বিক্ষোভ শিশু রামিসা হত্যা || নিজের সন্তানকে ছায়ার মতো আগলে রাখুন, বললেন মিলন রামিসা হত্যার রোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ ইয়াবা সেবন করে রামিসার ওপর পৈশাচিক নির্যাতন চালায় ঘাতক সোহেল তারেক রহমানের সম্মতিতে সেইন্ট মার্টিন বিক্রি চুড়ান্ত হয়ে গেছে প্রধানমন্ত্রী তারেক জিয়া এসএসসি পাস, ঢাবির ছাত্র ছিলেন না ভুল বুঝতে পারছে ছাত্র-জনতা || কারিনার বিদায় || শেখ হাসিনার শূন্যতা আক্ষেপে জাতি || চোখে ভাসছেন শেখ হাসিনা

চট্টগ্রাম বন্দরে আরও দুই কনটেইনার মদ জব্দ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ৮৪ বার পড়া হয়েছে

চট্টগ্রাম বন্দরে আমদানিকৃত আরও দুই কনটেইনার বিদেশি মদ জব্দ করা হয়েছে।

সোমবার (২৫ জুলাই) দুপুরে চট্টগ্রাম বন্দর কাস্টমসের এআরআই শাখা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ আটক করে।

এই নিয়ে গত তিন দিনে বন্দর থেকে পাঁচ কনটেইনার বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম বন্দরের ডেপুটি কমিশনার (এআইআর শাখা) সাইফুল হক জানান, সোমবার নতুন করে আরও দুই কনটেইনার বিদেশি মদ জব্দ করা হয়েছে। এই কনটেইনার সমূহ খালাসের জন্য বিল অব এন্ট্রি দাখিল না হওয়ায় এগুলোর আমদানিকারক ও কি পণ্যের ঘোষণায় মদ আমদানি হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আমদানিকারক খালাস প্রক্রিয়া শুরুর আগেই কাস্টমস গোয়েন্দারা মদভর্তি কনটেইনার শনাক্ত করে আটক করতে সক্ষম হয়। এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

প্রসঙ্গত, গত শুক্রবার চট্টগ্রাম বন্দর থেকে খালাস হওয়া দুই কনটেইনার মদ আটক করা হয় নারায়নগঞ্জ থেকে। রোববার আরও এক কনটেইনার মদ উদ্ধার করা হয় বন্দর ইয়ার্ড থেকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

𝑫𝒂𝒊𝒏𝒊𝒌 𝑵𝒐𝒕𝒖𝒏 𝑨𝒍𝒐꧂

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Theme Customized BY TRADEWORLDLTD