1. angela36@gmail.com : Angela :
  2. backups@wordpress.org : backup_manager :
  3. tradeworldltdbd@gmail.com : M. A-A MAMUN SOHAAG : SARA AFIYA
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
অনলাইন জুয়ার এজেন্ট আবীর আবারও অপ্রতিরোধ্য ১৬ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে দেশে ফিরব: বীর বিক্রম মায়া চৌধুরীর চূড়ান্ত হুঁশিয়ারি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় শেখ হাসিনার প্রাসঙ্গিকতা দুবাই পুলিশের হাতে গ্রেফতার বেনজীর আহমেদ ‘স্কুলের চাপে’ ছাত্রীর আত্মহত্যার অভিযোগ, ব্রাইট স্কুলে শিক্ষার্থীদের বিক্ষোভ শিশু রামিসা হত্যা || নিজের সন্তানকে ছায়ার মতো আগলে রাখুন, বললেন মিলন রামিসা হত্যার রোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ ইয়াবা সেবন করে রামিসার ওপর পৈশাচিক নির্যাতন চালায় ঘাতক সোহেল তারেক রহমানের সম্মতিতে সেইন্ট মার্টিন বিক্রি চুড়ান্ত হয়ে গেছে প্রধানমন্ত্রী তারেক জিয়া এসএসসি পাস, ঢাবির ছাত্র ছিলেন না
;

ঘুষ না নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ৮৩ বার পড়া হয়েছে

বরগুনায় এক সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। তবে সাংবাদিকের দাবি, প্রস্তাব করা ঘুষ ফিরিয়ে দিয়ে দুর্নীতির সচিত্র সংবাদ প্রকাশ করায় তার বিরুদ্ধে হায়রানির উদ্দেশে এই মামলা করা হয়েছে।

ওই সাংবাদিকের নাম ইমরান হোসেন টিটু। তিনি একাত্তর টেলিভিশন ও অনলাইন নিউজ পোর্টাল রাইজিং বিডি ডটকমের বরগুনা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

গত পাঁচ এপ্রিল বরিশাল সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করা হয়। পরে শুক্রবার (২২ জুলাই) বিষয়টি জানাজানি হয়।

পরে এই মামলাকে মিথ্যা ও হয়রানিমূলক উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রাসহ বরগুনা সাংবাদিক ইউনিয়ন, বরগুনা রিপোর্টার্স ইউনিটি, আমতলী সাংবাদিক ইউনিয়ন, আমতলী প্রেসক্লাব, তালতলী প্রেসক্লাব, তালতলী সাংবাদিক ফোরাম, বরগুনা জেলা অনলাইন সাংবাদিক ফোরাম ও মির্জাগঞ্জ প্রেসক্লাব।

জানা যায়, চলতি বছরের এক মার্চ একাত্তর টেলিভিশনে পটুয়াখালীর মির্জাগঞ্জের ঐতিহ্যবাহী ইয়ার উদ্দিন খলিফার মাজারের দুর্নীতি নিয়ে ইমরান হোসেন টিটুর অনুসন্ধানী রিপোর্ট একাত্তর টিভিতে প্রচার হয়।

এ বিষয়ে সাংবাদিক টিটু বলেন, প্রতিবেদন করার সময় বাদল নামে একজন গ্লোবাল টেলিভিশনের প্রতিনিধি পরিচয় দিয়ে আমার বরগুনা অফিসে দেখা করতে আসেন। এ সময়ে তিনি প্রতিবেদন বন্ধ করার জন্য ঘুষের প্রস্তাব দেন। আমি এসব কথোপকথন ভিডিও রেকর্ড করে প্রতিবেদনের সাথে যুক্ত করে প্রচার করি। এর একমাস পরে বাদল বাদি হয়ে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে আমার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে। গতকাল রাতে আমি একটি সূত্রের মাধ্যমে মামলার বিষয়ে জানতে পারি।

টিটু বলেন, আমি তদন্তকারী পুলিশ প্রশাসনসহ আদালতের প্রতি শ্রদ্ধা রাখি। আশা করি পুলিশ সঠিক তদন্ত করে প্রতিবেদন দেবে এবং মামলা থেকে আমি মুক্তি পাবো

বরগুনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আরিফ হোসেন ফসল বলেন, এই মামলা হয়রানিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত। এর আগেও সাংবাদিক টিটু বিভিন্ন দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচন করেছেন। মামলা করে কখনোই সাংবাদিকদের লেখা বন্ধ করা যায়নি, যাবেও না।

তিনি দাবি জানিয়ে বলেন, গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠার লক্ষে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে।

মির্জাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সাদ্দাম একাত্তরকে বলেন, কথিত সাংবাদিক বাদল বিগত দিনে বিভিন্ন সময়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। তার চাঁদাবাজির একটি কল রেকর্ড অনেক আগেই ভাইরাল হয়েছে। নামধারী এই সাংবাদিকের মামলা প্রত্যাহার না করলে মির্জাগঞ্জ থেকে কঠোর আন্দোলন ঘোষণা করা হবে।

এ বিষয়ে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন তালুকদারকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
;

𝑫𝒂𝒊𝒏𝒊𝒌 𝑵𝒐𝒕𝒖𝒏 𝑨𝒍𝒐꧂

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Theme Customized BY TRADEWORLDLTD