1. angela36@gmail.com : Angela :
  2. backups@wordpress.org : backup_manager :
  3. tradeworldltdbd@gmail.com : M. A-A MAMUN SOHAAG : SARA AFIYA
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
অনলাইন জুয়ার এজেন্ট আবীর আবারও অপ্রতিরোধ্য ১৬ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে দেশে ফিরব: বীর বিক্রম মায়া চৌধুরীর চূড়ান্ত হুঁশিয়ারি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় শেখ হাসিনার প্রাসঙ্গিকতা দুবাই পুলিশের হাতে গ্রেফতার বেনজীর আহমেদ ‘স্কুলের চাপে’ ছাত্রীর আত্মহত্যার অভিযোগ, ব্রাইট স্কুলে শিক্ষার্থীদের বিক্ষোভ শিশু রামিসা হত্যা || নিজের সন্তানকে ছায়ার মতো আগলে রাখুন, বললেন মিলন রামিসা হত্যার রোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ ইয়াবা সেবন করে রামিসার ওপর পৈশাচিক নির্যাতন চালায় ঘাতক সোহেল তারেক রহমানের সম্মতিতে সেইন্ট মার্টিন বিক্রি চুড়ান্ত হয়ে গেছে প্রধানমন্ত্রী তারেক জিয়া এসএসসি পাস, ঢাবির ছাত্র ছিলেন না
;

চাকরিচ্যুত করার ভয় দেখিয়ে নারী নিরাপত্তারক্ষীকে বারবার ধর্ষণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ৯৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ ফতুল্লায় রফতানিমুখী একটি পোশাক তৈরি কারখানার নারী নিরাপত্তারক্ষীকে ধর্ষণের অভিযোগে একই প্রতিষ্ঠানের পুরুষ নিরাপত্তারক্ষীর সুপাই ভাইজার ইয়াকুব আলীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত ইয়াকুব আলী দিনাজপুর জেলার পার্বর্তীপুর থানার দক্ষিণ শালন্দার মৃত আকালু শেখের ছেলে ও ফতুল্লা মাসদাইরস্থ শোভন গার্মেন্টেসের পুরুষ নিরাপত্তারক্ষী সুপার ভাইজার।

এ ঘটনায় ধর্ষণের শিকার নারী বাদী হয়ে শুক্রবার ফতুল্লা মডেল থানায় মামলা করেন।

বাদীর স্বামী হোটেলে কাজ করে এবং বাদী শোভন গার্মেন্টেসে নারী নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত। একই প্রতিষ্ঠানে নিরাপত্তারক্ষীদের সুপার ভাইজার হিসেবে কর্মরত রয়েছে গ্রেফতারকৃত ইয়াকুব আলী। সে সুবাদে তারা একে অপরের সহকর্মী। তারা একসঙ্গে চাকরি করার সুবাদে প্রায় সময় ইয়াকুব আলী বাদীর সঙ্গে অশ্লীল কথাবার্তা বলতো।

তিন মাস আগে রাতে ডিউটি করার সময় ইয়াকুব আলী বাদীকে গার্মেন্টসের পঞ্চম তলায় কৌশলে ডেকে নিয়ে ধর্ষণ করে। পরে বিষয়টি কাউকে বললে তাকে চাকরিচ্যুত করা হবে বলে হুমকি দেয়। এরপর থেকে ইয়াকুব আলী প্রায় সময় বাদীকে তার ইচ্ছের বিরুদ্ধে ভয় দেখিয়ে গার্মেন্টসের ভেতরেই ধর্ষণ করে আসছিল। এক মাস আগে ১৭ জুন দুপুর দুইটার দিকে গ্রেফতারকৃত ইয়াকুব আলী বাদীকে জরুরি কথা আছে বলে গার্মেন্টসের পঞ্চম তলায় নিয়ে ভয় দেখিয়ে ধর্ষণ করে।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সোহাগ চৌধুরী জানান, ধর্ষণের মামলায় অভিযুক্ত ইয়াকুবকে শুক্রবার ভোরে গ্রেফতার করা হয়েছে। ধর্ষণের শিকার নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হবে। গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
;

𝑫𝒂𝒊𝒏𝒊𝒌 𝑵𝒐𝒕𝒖𝒏 𝑨𝒍𝒐꧂

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Theme Customized BY TRADEWORLDLTD