1. tradeworldltdbd@gmail.com : M. A-A MAMUN SOHAAG : SARA AFIYA
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
১৬ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে দেশে ফিরব: বীর বিক্রম মায়া চৌধুরীর চূড়ান্ত হুঁশিয়ারি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় শেখ হাসিনার প্রাসঙ্গিকতা দুবাই পুলিশের হাতে গ্রেফতার বেনজীর আহমেদ ‘স্কুলের চাপে’ ছাত্রীর আত্মহত্যার অভিযোগ, ব্রাইট স্কুলে শিক্ষার্থীদের বিক্ষোভ শিশু রামিসা হত্যা || নিজের সন্তানকে ছায়ার মতো আগলে রাখুন, বললেন মিলন রামিসা হত্যার রোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ ইয়াবা সেবন করে রামিসার ওপর পৈশাচিক নির্যাতন চালায় ঘাতক সোহেল তারেক রহমানের সম্মতিতে সেইন্ট মার্টিন বিক্রি চুড়ান্ত হয়ে গেছে প্রধানমন্ত্রী তারেক জিয়া এসএসসি পাস, ঢাবির ছাত্র ছিলেন না ভুল বুঝতে পারছে ছাত্র-জনতা || কারিনার বিদায় || শেখ হাসিনার শূন্যতা আক্ষেপে জাতি || চোখে ভাসছেন শেখ হাসিনা

স্বামীকে খুন করে থানায় গিয়ে আত্মসমর্পণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ১০৫ বার পড়া হয়েছে

নরসিংদীতে স্বামীকে খুন করে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন স্ত্রী ঝুনু বেগম। শুক্রবার (২২ জুলাই) সকাল পৌনে ১০টায় শিবপুর মডেল থানায় গিয়ে ডিউটি অফিসারকে হত্যার ঘটনাটি জানান তিনি।

হত্যাকাণ্ডের শিকার মোফাজ্জল প্রধান (৩৮) খড়িয়া গ্রামের মৃত ওয়াজউদ্দিন প্রধানের ছেলে। তার স্ত্রী ঝুনু বেগম (৩২) একই এলাকার মোসলেম উদ্দিনের মেয়ে।

বৃহস্পতিবার (২১ জুলাই) রাতে শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের খড়িয়া গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে স্ত্রীর কাছে টাকা চান মোফাজ্জল হোসেন। ঝুনু বেগম টাকা দিতে অস্বীকৃতি জানালে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে শাবল নিয়ে স্ত্রীর উপর আক্রমণ করতে যান মোফাজ্জল। এসময় স্ত্রী শাবল ছিনিয়ে নিয়ে তাকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান মোফাজ্জল। সারারাত লাশ পাহারা দিয়ে শুক্রবার সকাল পৌনে ১০ টার দিকে থানায় গিয়ে আত্মসমর্পণ করে হত্যাকাণ্ডের বিবরণ দেন ঝুনু বেগম।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্ত্রীকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। এই ঘটনায় আইনী প্রক্রিয়া চলমান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

𝑫𝒂𝒊𝒏𝒊𝒌 𝑵𝒐𝒕𝒖𝒏 𝑨𝒍𝒐꧂

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Theme Customized BY TRADEWORLDLTD