1. angela36@gmail.com : Angela :
  2. backups@wordpress.org : backup_manager :
  3. tradeworldltdbd@gmail.com : M. A-A MAMUN SOHAAG : SARA AFIYA
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
অনলাইন জুয়ার এজেন্ট আবীর আবারও অপ্রতিরোধ্য ১৬ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে দেশে ফিরব: বীর বিক্রম মায়া চৌধুরীর চূড়ান্ত হুঁশিয়ারি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় শেখ হাসিনার প্রাসঙ্গিকতা দুবাই পুলিশের হাতে গ্রেফতার বেনজীর আহমেদ ‘স্কুলের চাপে’ ছাত্রীর আত্মহত্যার অভিযোগ, ব্রাইট স্কুলে শিক্ষার্থীদের বিক্ষোভ শিশু রামিসা হত্যা || নিজের সন্তানকে ছায়ার মতো আগলে রাখুন, বললেন মিলন রামিসা হত্যার রোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ ইয়াবা সেবন করে রামিসার ওপর পৈশাচিক নির্যাতন চালায় ঘাতক সোহেল তারেক রহমানের সম্মতিতে সেইন্ট মার্টিন বিক্রি চুড়ান্ত হয়ে গেছে প্রধানমন্ত্রী তারেক জিয়া এসএসসি পাস, ঢাবির ছাত্র ছিলেন না
;

ভারতে একটি টোল প্লাজায় দুমড়ে মুচড়ে গেল এম্বুলেন্স

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ১১২ বার পড়া হয়েছে

 

বৃষ্টিতে ভেজা পিচ্ছিল সড়কের ওপর দিয়ে নিয়ন্ত্রণহীন গতিতে ছুটে এসে টোল বুথের কাছে আছড়ে পড়ে একটি অ্যাম্বুলেন্স। ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের রোগী, রোগীর সঙ্গে থাকা দুই ব্যক্তি (অ্যাটেনডেন্ট) এবং টোল বুথের একজন কর্মী এই নিহত হয়েছেন। গাড়ির ড্রাইভার অবশ্য নিহত হননি, তাকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্নাটকের উদুপি জেলায় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।

ঘটনাস্থলের সিসিটিভি ভিডিও ফুটেজে দেখা গেছে, তীব্র গতিতে ধেয়ে আসা ওই অ্যাম্বুলেন্সটি টোল বুথে আঘাত হানার আগে বুথের টোল প্লাজার এক কর্মী সড়কে থাকা দু’টি প্লাস্টিক ব্যারিকেড দ্রুত সরিয়ে নেন।

অ্যাম্বুল্যান্সটি যখন সিসিটিভি ক্যামেরার দৃষ্টিসীমার ভেতরে এল, সে সময় আরেক কর্মী প্লাজার সংলগ্ন একটি প্ল্যাস্টিকের ব্যারিকেড তুলতে গিয়েছিলেন, কিন্তু টোল প্লাজার কাছাকাছি এসেও গতি না কমানোয় ব্যারিকেড না সরিয়েই পেছনে সরে আসতে শুরু করেন ওই কর্মী।

এদিকে বুথের কাছাকাছি পৌঁছে নিয়ন্ত্রণ সম্পূর্ণ হারিয়ে সড়কের ওপর পিছলে গিয়ে আধপাক ঘুরে সোজা টোল বুথে আঘাত করে অ্যাম্বুলেন্সটি। দুর্ঘটনায় পেছনের দরজা খুলে যাওয়ায় গাড়ির ভেতরে থাকা রোগী ও রোগীর লোকজন ছিটকে বাইরে বেরিয়ে আসেন।

নিজেদের এক প্রতিবেদনে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি বলেছে, ‘ভিডিও ফুটেজ থেকে স্পষ্টই বোঝা যায়, বৃষ্টির কারণে ভেজা রাস্তায় গাড়ির টায়ার পিছলে যাওয়াই এ দুর্ঘটনার মুল কারণ।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
;

𝑫𝒂𝒊𝒏𝒊𝒌 𝑵𝒐𝒕𝒖𝒏 𝑨𝒍𝒐꧂

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Theme Customized BY TRADEWORLDLTD