1. angela36@gmail.com : Angela :
  2. backups@wordpress.org : backup_manager :
  3. tradeworldltdbd@gmail.com : M. A-A MAMUN SOHAAG : SARA AFIYA
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
অনলাইন জুয়ার এজেন্ট আবীর আবারও অপ্রতিরোধ্য ১৬ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে দেশে ফিরব: বীর বিক্রম মায়া চৌধুরীর চূড়ান্ত হুঁশিয়ারি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় শেখ হাসিনার প্রাসঙ্গিকতা দুবাই পুলিশের হাতে গ্রেফতার বেনজীর আহমেদ ‘স্কুলের চাপে’ ছাত্রীর আত্মহত্যার অভিযোগ, ব্রাইট স্কুলে শিক্ষার্থীদের বিক্ষোভ শিশু রামিসা হত্যা || নিজের সন্তানকে ছায়ার মতো আগলে রাখুন, বললেন মিলন রামিসা হত্যার রোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ ইয়াবা সেবন করে রামিসার ওপর পৈশাচিক নির্যাতন চালায় ঘাতক সোহেল তারেক রহমানের সম্মতিতে সেইন্ট মার্টিন বিক্রি চুড়ান্ত হয়ে গেছে প্রধানমন্ত্রী তারেক জিয়া এসএসসি পাস, ঢাবির ছাত্র ছিলেন না
;

চট্টগ্রামে গৃহবধূ ধর্ষণের ঘটনায় বাকী ৩ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ১২৭ বার পড়া হয়েছে

চট্টগ্রামে মধ্যরাতে রিকশাযোগে নিজ বাসায় ফেরার পথে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত আরও ৩ জনকে গ্রেফতার করেছে খুলশী থানা পুলিশ। এ নিয়ে ঘটনার সাথে জড়িত ৬ জনকেই গ্রেফতার করা হলো।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার মোখলেসুর রহমান বলেন, রোববার (১৭ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে জিইসি এলাকায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয় এক গৃহবধূ। ওই দিনই ঘটনাস্থলে গিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। পরে সোমবার রাতে অভিযান চালিয়ে নগরীর বিভিন্ন স্থান থেকে বাকি তিনজনকে গ্রেফতার করা হয়।

গত রোববার রাত ২টার দিকে নগরীর খুলশী থানার জিইসি মোড়ে বাটা গলি এলাকায় ফ্লাইওভারের নিচে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। রিকশাযোগে জিইসি মোড় থেকে বায়েজিদ এলাকার বাসায় ফিরছিলেন ওই তরুণী। বাটা গলি এলাকায় পৌঁছালে গতিরোধ করে ওই তরুণীকে রিকশা থেকে নামিয়ে পাশ্ববর্তী টং দোকানের পেছনে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে ৬ বখাটে।

ওই নারীকে বহনকারী রিকশার চালক রাকিবের কাছে মোবাইল ফোন ছিল না। এ সময় তিনি পাশ দিয়ে যাওয়া আরেক রিকশাচালক আবদুল হান্নানকে ঘটনা জানান। হান্নান দ্রুত জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে ঘটনা জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাতেনাতে ৩ জনকে গ্রেফতার করে। বাকি ৩ জন পালিয়ে যায়। পরে মঙ্গলবার অভিযানে ওই ৩ জনও ধরা পড়ে।

ভুক্তভোগী নারী বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন। এ ঘটনায় খুলশী থানায় মামলা করেছেন তিনি। গ্রেফতার ৬ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উপ-পুলিশ কমিশনার মোখলেসুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
;

𝑫𝒂𝒊𝒏𝒊𝒌 𝑵𝒐𝒕𝒖𝒏 𝑨𝒍𝒐꧂

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Theme Customized BY TRADEWORLDLTD