1. tradeworldltdbd@gmail.com : M. A-A MAMUN SOHAAG : SARA AFIYA
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
১৬ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে দেশে ফিরব: বীর বিক্রম মায়া চৌধুরীর চূড়ান্ত হুঁশিয়ারি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় শেখ হাসিনার প্রাসঙ্গিকতা দুবাই পুলিশের হাতে গ্রেফতার বেনজীর আহমেদ ‘স্কুলের চাপে’ ছাত্রীর আত্মহত্যার অভিযোগ, ব্রাইট স্কুলে শিক্ষার্থীদের বিক্ষোভ শিশু রামিসা হত্যা || নিজের সন্তানকে ছায়ার মতো আগলে রাখুন, বললেন মিলন রামিসা হত্যার রোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ ইয়াবা সেবন করে রামিসার ওপর পৈশাচিক নির্যাতন চালায় ঘাতক সোহেল তারেক রহমানের সম্মতিতে সেইন্ট মার্টিন বিক্রি চুড়ান্ত হয়ে গেছে প্রধানমন্ত্রী তারেক জিয়া এসএসসি পাস, ঢাবির ছাত্র ছিলেন না ভুল বুঝতে পারছে ছাত্র-জনতা || কারিনার বিদায় || শেখ হাসিনার শূন্যতা আক্ষেপে জাতি || চোখে ভাসছেন শেখ হাসিনা

চারঘাটে ৪ চেক জালিয়াতির মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি স্কুল শিক্ষক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ১০৬ বার পড়া হয়েছে

চারঘাটে ৪ চেক জালিয়াতির মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি স্কুল শিক্ষক গ্রেপ্তার

চারঘাট : রাজশাহীর চারঘাটে চেক জালিয়াতির ৪ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইমদাদুল হককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তারকৃত ইমদাদুল হক উপজেলার নিমপাড়া গ্রামের মৃত আতাহার আলীর ছেলে। তিনি নিমপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

পুলিশ জানায়, ইমদাদুল হক স্থানীয় একাধিক ব্যক্তির কাছে থেকে চাকরি দেওয়াসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে চেকের মাধ্যমে টাকা আত্মসাৎ করেছিলেন। পরে ভুক্তভোগীরা আদালতে মামলা দায়ের করে। দায়েরকৃত চারটি মামলায় তাঁর সাজা হয়। ইমদাদুল হক চারটি চেক জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি। দায়েরকৃত একটি মামলায় ২০ লাখ টাকা জরিমানা ও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড, একটিতে ১৩ লাখ টাকা জরিমানা ও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড, একটি মামলায় সাড়ে ৮ লাখ টাকা জরিমানা ও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর একটি মামলায় ৫ হাজার টাকা জরিমানা ও ৬ মাসের সশ্রম কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত।

এ বিষয়ে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, চেক জালিয়াতির চার মামলায় সাজাপ্রাপ্ত আসামি ইমদাদুল হক পলাতক ছিলেন র্দীঘদিন যাবত। বেলা ১২ টার দিকে পুলিশ পরিদর্শক গোলাম কিবরিয়া ও সহকারী পরিদর্শক মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিমপাড়া বাজারে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। পরে দুপুর দেড়টার দিকে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

চারঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদিন জানান, এখন পর্যন্ত ইমদাদুল হকের গ্রেপ্তারের বিষয়ে তাঁকে কেউ জানাননি। তাই কি কারণে তিনি গ্রেপ্তার হয়েছেন বা কারাগারে গেছেন সে বিষয়ে তিনি অবগত নয়। তবে বিষয়টি খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন শিক্ষা কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

𝑫𝒂𝒊𝒏𝒊𝒌 𝑵𝒐𝒕𝒖𝒏 𝑨𝒍𝒐꧂

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Theme Customized BY TRADEWORLDLTD