1. tradeworldltdbd@gmail.com : M. A-A MAMUN SOHAAG : SARA AFIYA
বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
১৬ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে দেশে ফিরব: বীর বিক্রম মায়া চৌধুরীর চূড়ান্ত হুঁশিয়ারি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় শেখ হাসিনার প্রাসঙ্গিকতা দুবাই পুলিশের হাতে গ্রেফতার বেনজীর আহমেদ ‘স্কুলের চাপে’ ছাত্রীর আত্মহত্যার অভিযোগ, ব্রাইট স্কুলে শিক্ষার্থীদের বিক্ষোভ শিশু রামিসা হত্যা || নিজের সন্তানকে ছায়ার মতো আগলে রাখুন, বললেন মিলন রামিসা হত্যার রোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ ইয়াবা সেবন করে রামিসার ওপর পৈশাচিক নির্যাতন চালায় ঘাতক সোহেল তারেক রহমানের সম্মতিতে সেইন্ট মার্টিন বিক্রি চুড়ান্ত হয়ে গেছে প্রধানমন্ত্রী তারেক জিয়া এসএসসি পাস, ঢাবির ছাত্র ছিলেন না ভুল বুঝতে পারছে ছাত্র-জনতা || কারিনার বিদায় || শেখ হাসিনার শূন্যতা আক্ষেপে জাতি || চোখে ভাসছেন শেখ হাসিনা

লোডশেডিং এর এলাকা ও সময়

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ১২৭ বার পড়া হয়েছে

বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবেলায় মঙ্গলবার থেকে সারাদেশে এলাকাভিত্তিক সময় নির্ধারণ করে লোডশেডিং হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

সেই নির্দেশনা মেনে, রাজধানী ঢাকার ও আশপাশের কিছু এলাকায় ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) দিনে এক ঘণ্টা করে লোডশেডিং করার সিদ্ধান্ত জানিয়েছে।

কোন এলাকায় কখন লোডশেডিং হবে, সেটি তাদের ওয়েবসাইটেও প্রকাশ করেছে এই বিদ্যুৎ বিতরণ সংস্থাটি। সেখানে গেলেই জানা যাবে এ সংক্রান্ত সব তথ্য।

ডিপিডিসির ওয়েবসাইটে লোডশেডিংয়ের সময়সূচির সম্ভাব্য তালিকা পাওয়া যাবে। ওয়েবসাইটে গিয়ে ‘সম্ভাব্য লোডশেডিং শিডিউল’ নামের লিংকে ক্লিক করলেই সময়সূচি জানা যাবে।

সোমবার অনলাইনে তালিকা প্রকাশের পর ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের ধারণসক্ষমতার বেশি ক্লিক পড়ায় এই সমস্যা তৈরি হয়েছে।

সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান বলেন, মঙ্গলবার থেকে চালু হবে সূচি অনুযায়ী লোডশেডিং। প্রতিদিন এক ঘণ্টা করে লোডশেডিং রাখা হয়েছে সূচিতে।

এর ফলে সারাদিনে যে কোনো সময়ে এক ঘণ্টা বিদ্যুৎহীন থাকতে হবে গ্রাহকদের। সাময়িক এ কষ্ট মেনে নিয়ে সংকট মোকাবেলায় সবার সহযোগিতা চেয়েছে সরকার।

ঢাকা ও আশপাশের ৩৬টি এলাকায় বিদ্যুৎ সরবরাহ করে ডিপিডিসি। এলাকাগুলো হলো ডেমরা, আদাবর, আজিমপুর, বনশ্রী, বাংলাবাজার, বংশাল, বাসাবো, ধানমন্ডি, ঝিগাতলা, কাকরাইল, কামরাঙ্গীরচর, জুরাইন, খিলগাঁও, লালবাগ, মানিকনগর, মাতুয়াইল, মগবাজার, মতিঝিল, মুগদাপাড়া, নারিন্দা, পরীবাগ, পোস্তগোলা, রাজারবাগ, রমনা, সাতমসজিদ, শ্যামলী, শেরেবাংলা নগর, শ্যামপুর, স্বামীবাগ ও তেজগাঁও এলাকায়। আর নারায়ণগঞ্জের মধ্যে রয়েছে- ফতুল্লা, কাজলা, পূর্ব ও পশ্চিম নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ ও শীতলক্ষ্যা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

𝑫𝒂𝒊𝒏𝒊𝒌 𝑵𝒐𝒕𝒖𝒏 𝑨𝒍𝒐꧂

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Theme Customized BY TRADEWORLDLTD