1. angela36@gmail.com : Angela :
  2. backups@wordpress.org : backup_manager :
  3. tradeworldltdbd@gmail.com : M. A-A MAMUN SOHAAG : SARA AFIYA
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
অনলাইন জুয়ার এজেন্ট আবীর আবারও অপ্রতিরোধ্য ১৬ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে দেশে ফিরব: বীর বিক্রম মায়া চৌধুরীর চূড়ান্ত হুঁশিয়ারি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় শেখ হাসিনার প্রাসঙ্গিকতা দুবাই পুলিশের হাতে গ্রেফতার বেনজীর আহমেদ ‘স্কুলের চাপে’ ছাত্রীর আত্মহত্যার অভিযোগ, ব্রাইট স্কুলে শিক্ষার্থীদের বিক্ষোভ শিশু রামিসা হত্যা || নিজের সন্তানকে ছায়ার মতো আগলে রাখুন, বললেন মিলন রামিসা হত্যার রোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ ইয়াবা সেবন করে রামিসার ওপর পৈশাচিক নির্যাতন চালায় ঘাতক সোহেল তারেক রহমানের সম্মতিতে সেইন্ট মার্টিন বিক্রি চুড়ান্ত হয়ে গেছে প্রধানমন্ত্রী তারেক জিয়া এসএসসি পাস, ঢাবির ছাত্র ছিলেন না
;

ডোবা থেকে দুই ভাই বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ৮৬ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনী এলাকার একটি ডোবা থেকে দুই ভাই-বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৬ জুলাই) দিবাগত রাত দুইটার দিকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহত দুই শিশুর নাম সামিয়া আক্তার (১০) ও তাজমুল হোসেন (৭)। তারা ওই এলাকার কৃষক সুজন ঢালীর সন্তান।

রোববার (১৭ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামাল।

তিনি জানান, শনিবার বিকেলে তিন সন্তান নিয়ে নৌকাযোগে বাড়ির পাশের একটি দোকানে বাজার করতে যান কৃষক সুজন ঢালী। এরপর বড় সন্তানকে তার সঙ্গে রেখে দিয়ে ছোট দুই সন্তান সামিয়া আক্তার ও তাজমুল হোসেনকে নৌকায় উঠিয়ে দিয়ে বাড়ির উদ্দেশ্যে পাঠিয়ে দেন।

এসময় নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পেতে শুরু করে। ডুবে যায় আশেপাশের বিস্তীর্ণ চর এলাকা। পরে অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের একটি ডোবায় তাদের মরদেহ পাওয়া যায়।

খবর পেয়ে শনিবার গভীর রাতে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহত দুই শিশুর শরীরের বিভিন্ন স্থান থেকে রক্তক্ষরণ হতে দেখা গেছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে প্রতিবেশী আক্কাছ ব্যাপারী ও বিলকিছ গংদের সঙ্গে জমি-সংক্রান্ত বিরোধের জেরে ওই দুই শিশুকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন নিহতের স্বজনরা।

নিহত দুই শিশুর বাবা সুজন ঢালী অভিযোগ করে বলেন, জমি সংক্রান্ত বিরোধে পূর্ব-পরিকল্পিতভাবে প্রতিপক্ষ আক্কাছ ব্যাপারী ও বিলকিছ গংরা তার দুই সন্তানকে হত্যা করে মৃতদেহ ডোবায় ফেলে দেয়। তাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ জানান, ১০ বছরের সামিয়া আক্তার ও সাত বছর বয়সের তাজমুল হোসেনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তবে এটি হত্যা না দুর্ঘটনা সেটা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
;

𝑫𝒂𝒊𝒏𝒊𝒌 𝑵𝒐𝒕𝒖𝒏 𝑨𝒍𝒐꧂

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Theme Customized BY TRADEWORLDLTD