1. angela36@gmail.com : Angela :
  2. backups@wordpress.org : backup_manager :
  3. tradeworldltdbd@gmail.com : M. A-A MAMUN SOHAAG : SARA AFIYA
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
অনলাইন জুয়ার এজেন্ট আবীর আবারও অপ্রতিরোধ্য ১৬ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে দেশে ফিরব: বীর বিক্রম মায়া চৌধুরীর চূড়ান্ত হুঁশিয়ারি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় শেখ হাসিনার প্রাসঙ্গিকতা দুবাই পুলিশের হাতে গ্রেফতার বেনজীর আহমেদ ‘স্কুলের চাপে’ ছাত্রীর আত্মহত্যার অভিযোগ, ব্রাইট স্কুলে শিক্ষার্থীদের বিক্ষোভ শিশু রামিসা হত্যা || নিজের সন্তানকে ছায়ার মতো আগলে রাখুন, বললেন মিলন রামিসা হত্যার রোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ ইয়াবা সেবন করে রামিসার ওপর পৈশাচিক নির্যাতন চালায় ঘাতক সোহেল তারেক রহমানের সম্মতিতে সেইন্ট মার্টিন বিক্রি চুড়ান্ত হয়ে গেছে প্রধানমন্ত্রী তারেক জিয়া এসএসসি পাস, ঢাবির ছাত্র ছিলেন না
;

মহানবী (সাঃ) কে অবমাননাকারী আকাশ সাহা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ১১৪ বার পড়া হয়েছে

ফেসবুকে ধর্মীয় অবমাননার অভিযোগ: খুলনা থেকে সেই যুবক গ্রেপ্তার।

ফেসবুকে ধর্মীয় অবমাননাকর স্ট্যাটাস দেওয়ার অভিযোগে লোহাগড়া উপজেলার দিঘলিয়া এলাকার সেই কলেজছাত্র আকাশ সাহাকে (২০) খুলনা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৬ জুলাই) মধ্য রাতে তাকে গ্রেপ্তার করা হয়।   রোববার (১৭ জুলাই) লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অভিযুক্ত আকাশ সাহা এখন থানা হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে স্থানীয় বাসিন্দা সালাউদ্দিন কচি বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লোহাগড়া উপজেলার দিঘলিয়া এলাকার ওই কলেজছাত্রের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ধর্মীয় অবমাননামূলক মন্তব্য করা হয়েছে অভিযোগ তুলে তার গ্রেপ্তার ও বিচারের দাবি জানায় বিক্ষুব্ধ এলাকাবাসী। এর জের ধরে গত শুক্রবার ওই কলেজছাত্রের বাড়িতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। এছাড়া, ওই এলাকার বিভিন্ন বাড়িতে ভাঙচুর চালানো হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিপুল পুলিশ ও র‍্যাব মোতায়েন করা হয়।

নড়াইল জেলা পুলিশ সুপার (এসপি) প্রবীর কুমার রায় বলেন, ধর্ম অবমাননার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
;

𝑫𝒂𝒊𝒏𝒊𝒌 𝑵𝒐𝒕𝒖𝒏 𝑨𝒍𝒐꧂

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Theme Customized BY TRADEWORLDLTD