1. tradeworldltdbd@gmail.com : M. A-A MAMUN SOHAAG : SARA AFIYA
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
১৬ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে দেশে ফিরব: বীর বিক্রম মায়া চৌধুরীর চূড়ান্ত হুঁশিয়ারি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় শেখ হাসিনার প্রাসঙ্গিকতা দুবাই পুলিশের হাতে গ্রেফতার বেনজীর আহমেদ ‘স্কুলের চাপে’ ছাত্রীর আত্মহত্যার অভিযোগ, ব্রাইট স্কুলে শিক্ষার্থীদের বিক্ষোভ শিশু রামিসা হত্যা || নিজের সন্তানকে ছায়ার মতো আগলে রাখুন, বললেন মিলন রামিসা হত্যার রোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ ইয়াবা সেবন করে রামিসার ওপর পৈশাচিক নির্যাতন চালায় ঘাতক সোহেল তারেক রহমানের সম্মতিতে সেইন্ট মার্টিন বিক্রি চুড়ান্ত হয়ে গেছে প্রধানমন্ত্রী তারেক জিয়া এসএসসি পাস, ঢাবির ছাত্র ছিলেন না ভুল বুঝতে পারছে ছাত্র-জনতা || কারিনার বিদায় || শেখ হাসিনার শূন্যতা আক্ষেপে জাতি || চোখে ভাসছেন শেখ হাসিনা

হোটেল নাইস থেকে পরকীয়া করার সময় স্বামীর হাতে ধরা পড়েছে তরুণী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ১৩১ বার পড়া হয়েছে

রাজশাহী নগরীর হোটেল নাইস থেকে পরকীয়া করার সময় স্বামীর হাতে ধরা পড়েছে তরুণী। এসময় তার প্রেমিককেও আটক করা হয়। মঙ্গলবার দুপুর একটার দিকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালিয়া থানার ওসি মাজহারুল ইসলাম। তিনি বলেন, আটক দুজনকে থানায় আনা হয়েছে।

রাজশাহীর সাহেব বাজার এলাকায় পরকীয়ার অভিযোগ এনে স্ত্রীর সাথে প্রকাশ্যে মাঝরাস্তায় টানাহেঁচড়া ও মারপিট করতে দেখা গেছে এক ব্যক্তিকে। মঙ্গলবার দুপুরে আবাসিক হোটেল নাইস ইন্টারন্যাশনাল এর সামনে এ ঘটনা ঘটে। এ সময় এই নারীর কথিত প্রেমিককেও আটক করে সাধারণ জনগণ। প্রায় আধাঘণ্টা ধরে চলা এই টানাহেঁচড়ার পর বোয়ালিয়া থানা পুলিশ তাদের তিনজনকে থানায় নিয়ে যায়।

ঢাকায় একটি আর্থিক প্রতিষ্ঠানে চাকরি করা ওই নারীর স্বামী (৩৬) জানান, তার স্ত্রী (৩৪) দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ বাহাদুরপুরের এক ব্যক্তির (৩৫) সাথে অনৈতিক সম্পর্কে জড়িত রয়েছেন। তাদের আড়াই বছরের দাম্পত্য জীবনে এখন কলহ ছাড়া কিছুই নেই। পুলিশের কাছে ওই নারী জানিয়েছেন, তিনি রাজধানীতে হাতিল ফার্নিচার এর একটি শোরুমে কাজ করেন।

অন্যদিকে তাঁর কথিত প্রেমিক রাজধানীর নাভানা ফার্নিচার শোরুম এ কাজ করেন। ওই নারীর স্বামী জানান, তার স্ত্রী যখন নাভানা ফার্নিচার শোরুম এ কাজ করতো তখন থেকেই তার পরকীয়া সম্পর্ক। বিভিন্ন সময়ে বান্ধবীর বাড়ি যাওয়ার কথা বলে প্রেমিকের সাথে ঘুরে বেড়ানোর অভিযোগ আনেন তিনি। দুদিন আগেও রাজশাহীতে বান্ধবীর বাড়ি আসার নাম করে প্রেমিকের সাথে হোটেল নাইস ইন্টারন্যাশনালের ৫০৩ নম্বর রুমে ওঠেন তার স্ত্রী।

বান্ধবীর বাড়ি গিয়ে একটি সেলফি তুলে স্বামীকে পাঠিয়ে তিনি জানান তিনি বান্ধবীর বাড়িতেই আছেন। এদিকে তার স্বামী খুঁজতে খুঁজতে হোটেল নাইসে তাদের দুজনকে হাতেনাতে ধরে ফেলে। দুপুরে সড়কের মধ্যে প্রকাশ্যে এই তিনজনের মারামারি দেখে এগিয়ে আসে স্থানীয়রা। তারা তাদের নিবৃত্ত করার চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে বোয়ালিয়া থানা পুলিশে খবর দিলে পুলিশ এসে তাদের নিয়ে যায়। থানায় গিয়ে ওই নারী জানান, তিনি তার স্বামীর সাথে থাকতে চান না।

মাঝরাস্তায় তিনজনের একেবারে বেগতিক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তাই টহল পুলিশ তাদের থানায় আনে। এরপর অসামাজিক কার্যকলাপের অভিযোগ এনে দুজনকে আদালতে পাঠানো হয়েছে। আর ওই নারীর স্বামীকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকিটা এখন তাদের ব্যাপার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

𝑫𝒂𝒊𝒏𝒊𝒌 𝑵𝒐𝒕𝒖𝒏 𝑨𝒍𝒐꧂

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Theme Customized BY TRADEWORLDLTD