1. tradeworldltdbd@gmail.com : M. A-A MAMUN SOHAAG : SARA AFIYA
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
১৬ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে দেশে ফিরব: বীর বিক্রম মায়া চৌধুরীর চূড়ান্ত হুঁশিয়ারি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় শেখ হাসিনার প্রাসঙ্গিকতা দুবাই পুলিশের হাতে গ্রেফতার বেনজীর আহমেদ ‘স্কুলের চাপে’ ছাত্রীর আত্মহত্যার অভিযোগ, ব্রাইট স্কুলে শিক্ষার্থীদের বিক্ষোভ শিশু রামিসা হত্যা || নিজের সন্তানকে ছায়ার মতো আগলে রাখুন, বললেন মিলন রামিসা হত্যার রোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ ইয়াবা সেবন করে রামিসার ওপর পৈশাচিক নির্যাতন চালায় ঘাতক সোহেল তারেক রহমানের সম্মতিতে সেইন্ট মার্টিন বিক্রি চুড়ান্ত হয়ে গেছে প্রধানমন্ত্রী তারেক জিয়া এসএসসি পাস, ঢাবির ছাত্র ছিলেন না ভুল বুঝতে পারছে ছাত্র-জনতা || কারিনার বিদায় || শেখ হাসিনার শূন্যতা আক্ষেপে জাতি || চোখে ভাসছেন শেখ হাসিনা

চাকরির বিজ্ঞপ্তি দিয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ৮৮ বার পড়া হয়েছে

চাকরির ভুয়া বিজ্ঞপ্তি দিয়ে প্রতারণা ও অর্থ আত্মসাৎ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগ। তাদের কাছ থেকে নগদ ১৯ লাখ টাকা ও প্রতারণার কাজে ব্যবহৃত কাগজপত্র জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বুধবার (১৩ জুলাই) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় একাধিক অভিযান চালিয়ে মো. আজিবুল হাসান ওরফে এমরান, বিউটি আক্তার ও মো. কবির উদ্দিন পিয়াসকে গ্রেপ্তার করা হয়। তারা প্রতারক চক্রের সদস্য। ওই প্রতারকরা মিরপুর এলাকায় ‘ফেয়ারফ্যাক্স বাংলাদেশ প্রকল্প’ এবং ‘বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্ট’ নামে দুটি বেসরকারি প্রতিষ্ঠান খুলে পত্রিকায় ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রচুর টাকা হাতিয়ে নেয় তারা। প্রতারক চক্রের সদস্যরা এ বছরের ১৫ জুন আমেরিকার বেসরকারি গোয়েন্দা সংস্থা ফেয়ারফ্যাক্সের অর্থায়নে ‘ফেয়ারফ্যাক্স বাংলাদেশ প্রকল্প’ নামে বেসরকারি গোয়েন্দা সংস্থায় ৬ হাজার ৪৭২টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এটি বাংলাদেশ সরকারের অনুমোদিত। ১৫ জুন বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্টে ১ হাজার ৯৪৪টি পদে নিয়োগের জন্য নিজস্ব ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন চাকরির পত্রিকায় প্রকাশিত হয়। বিজ্ঞপ্তিতে ট্রাস্টটির একটি ভুয়া নিবন্ধন নম্বরও ব্যবহার করা হয়। দুটি নিয়োগ বিজ্ঞপ্তিতেই প্রতিটি পদের জন্য ১৫০ টাকা থেকে ৫০০ টাকা হারে পে অর্ডারের মাধ্যমে সোনালী ব্যাংক, বেগম রোকেয়া স্মরণি শাখা, মিরপুর, ঢাকার একটি হিসাব নম্বরে টাকা জমা করার জন্য বলা হয়।

মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, দুটি নিয়োগ বিজ্ঞপ্তিতেই অফিসের ঠিকানা দেওয়া হয়। কিন্তু, উল্লিখিত বাড়ির মালিক আমেরিকা প্রবাসী। তিনি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে অবগত হয়ে কাফরুল থানায় সাধারণ ডায়েরি করেন।

‘বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্ট’ বা ‘ফেয়ারফ্যাক্স বাংলাদেশ প্রকল্প’ নামের কোনো প্রতিষ্ঠান ওই ঠিকানায় নেই। এসব প্রতিষ্ঠানের নামে কিভাবে একটি সরকারি ব্যাংক হিসাব খোলা হলো, তা ওই ব্যাংক শাখার প্রধানের কাছে জানতে চাওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

𝑫𝒂𝒊𝒏𝒊𝒌 𝑵𝒐𝒕𝒖𝒏 𝑨𝒍𝒐꧂

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Theme Customized BY TRADEWORLDLTD