1. tradeworldltdbd@gmail.com : M. A-A MAMUN SOHAAG : SARA AFIYA
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
১৬ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে দেশে ফিরব: বীর বিক্রম মায়া চৌধুরীর চূড়ান্ত হুঁশিয়ারি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় শেখ হাসিনার প্রাসঙ্গিকতা দুবাই পুলিশের হাতে গ্রেফতার বেনজীর আহমেদ ‘স্কুলের চাপে’ ছাত্রীর আত্মহত্যার অভিযোগ, ব্রাইট স্কুলে শিক্ষার্থীদের বিক্ষোভ শিশু রামিসা হত্যা || নিজের সন্তানকে ছায়ার মতো আগলে রাখুন, বললেন মিলন রামিসা হত্যার রোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ ইয়াবা সেবন করে রামিসার ওপর পৈশাচিক নির্যাতন চালায় ঘাতক সোহেল তারেক রহমানের সম্মতিতে সেইন্ট মার্টিন বিক্রি চুড়ান্ত হয়ে গেছে প্রধানমন্ত্রী তারেক জিয়া এসএসসি পাস, ঢাবির ছাত্র ছিলেন না ভুল বুঝতে পারছে ছাত্র-জনতা || কারিনার বিদায় || শেখ হাসিনার শূন্যতা আক্ষেপে জাতি || চোখে ভাসছেন শেখ হাসিনা

রাজশাহী থেকে কক্সবাজার যাওয়া যাবে সোয়া ১ ঘণ্টায়

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ৯২ বার পড়া হয়েছে

হতে যাচ্ছে রাজশাহী থেকে কক্সবাজার রুটে বিমান চলাচল। খুব কম সময়ে কক্সবাজার সমুদ্রসৈকতে বেড়াতে যেতে পারবেন ভ্রমণপিপাসুরা। তাদের বিমানে রাজশাহী থেকে কক্সবাজারে যেতে সময় লাগবে মাত্র ১ ঘণ্টা ১০ মিনিট।

জানা গেছে, অবকাশযাপনে প্রিয়জনদের সঙ্গে বেড়াতে কক্সবাজার সমুদ্রসৈকতে যেতে মন চায় অনেকের। কিন্তু রাজশাহী থেকে সড়কপথে কক্সবাজারের দূরত্ব প্রায় ৬৪০ কিলোমিটার। তাই ইচ্ছা থাকলেও দীর্ঘ ১৪ থেকে ১৫ ঘণ্টা ট্রেন, বাস ও প্রাইভেটকারে ভ্রমণ করা অনেকের জন্য কষ্টকর হয়ে দাঁড়ায়। তাই রাজশাহী থেকে কক্সবাজার রুটে বিমান চলাচলের দাবি ছিল দীর্ঘদিনের।

অবশেষে পূরণ হতে যাচ্ছে রাজশাহীবাসীর দাবি। সম্প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বেসরকারি একটি বিমান কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে ইতিবাচক আলোচনার পর এ সুখবর দেন। এতে উচ্ছ্বসিত ভ্রমণপিপাসুরা। এমন সিদ্ধান্ত পর্যটন খাতকে আরও বিকশিত করবে বলে আশা নগরবাসীর।

সেপ্টেম্বর অথবা অক্টোবর মাস থেকে সপ্তাহে একটি ফ্লাইট রাজশাহী থেকে কক্সবাজার যাওয়া-আসার মধ্য দিয়ে এ রুটে বিমান চলাচল শুরু হবে বলে জানান রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

তিনি জানান, ইতিমধ্যে নভোএয়ার প্রাইভেট এয়ারলাইনসকে অনুরোধ করেছি। তারাও জানিয়েছে, এ ব্যাপারে তাদের সক্রিয় চিন্তাভাবনা রয়েছে। আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাস থেকে এ রুটে তারা চলাচল শুরু করতে চায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

𝑫𝒂𝒊𝒏𝒊𝒌 𝑵𝒐𝒕𝒖𝒏 𝑨𝒍𝒐꧂

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Theme Customized BY TRADEWORLDLTD