1. tradeworldltdbd@gmail.com : M. A-A MAMUN SOHAAG : SARA AFIYA
বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
১৬ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে দেশে ফিরব: বীর বিক্রম মায়া চৌধুরীর চূড়ান্ত হুঁশিয়ারি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় শেখ হাসিনার প্রাসঙ্গিকতা দুবাই পুলিশের হাতে গ্রেফতার বেনজীর আহমেদ ‘স্কুলের চাপে’ ছাত্রীর আত্মহত্যার অভিযোগ, ব্রাইট স্কুলে শিক্ষার্থীদের বিক্ষোভ শিশু রামিসা হত্যা || নিজের সন্তানকে ছায়ার মতো আগলে রাখুন, বললেন মিলন রামিসা হত্যার রোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ ইয়াবা সেবন করে রামিসার ওপর পৈশাচিক নির্যাতন চালায় ঘাতক সোহেল তারেক রহমানের সম্মতিতে সেইন্ট মার্টিন বিক্রি চুড়ান্ত হয়ে গেছে প্রধানমন্ত্রী তারেক জিয়া এসএসসি পাস, ঢাবির ছাত্র ছিলেন না ভুল বুঝতে পারছে ছাত্র-জনতা || কারিনার বিদায় || শেখ হাসিনার শূন্যতা আক্ষেপে জাতি || চোখে ভাসছেন শেখ হাসিনা

পুলিশ পরিচয় প্রচার করার জন্য বেতন দিয়ে কর্মচারী রেখেছে প্রতারক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
  • ৮৯ বার পড়া হয়েছে

পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে নিয়মিত প্রতারণা করে চলেছে এক ব্যক্তি। শুধু তাই নয়, সে যে পুলিশের এসপি সেটা বিভিন্ন এলাকায় প্রচার করে বেড়ানোর জন্য বেতন দিয়ে কর্মচারী রেখেছে। আসামি ছাড়িয়ে নেয়া, চাকরি দেয়ার নামে প্রতারণা করে আত্মসাৎ করেছে কোটি টাকা।

লোকটির নাম গালিব চৌধুরী। গালিব ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে ঢাকার ডিবি পুলিশের সাইবার ক্রাইম টিম।

গ্রেফতারকৃত গালিব নিজেকে এআইজি বা এসপি সাইফুল পরিচয় দিতেন। একসময় কাজ করতের পুলিশের সোর্স হিসেবে। সেই থেকে রপ্ত করেন পুলিশি ভাষা। শুরু করেন প্রতারণা।

পুলিশ সদরদফতরের সিনিয়র অফিসার বা ২৪তম বিসিএস পুলিশ ব্যাচের এসপি পরিচয় দিয়ে আসামি ছাড়িয়ে আনা, মামলা তুলে নেয়া, চাকরির প্রলোভন, কর্মকর্তা-সদস্যদের পদোন্নতি বদলির নামে বিভিন্ন মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এর বেশিরভাগ এসেছে মোবাইল ব্যাকিংয়ে। তার দু’টি নাম্বারের বিকাশ অ্যাকাউন্টে গত ৬ মাসে ৩৫ লাখ টাকা এসেছে। একটি নগদ অ্যাকাউন্টে জমা হয়েছে প্রায় ১৩ লাখ টাকা। রাজধানীর বিভিন্ন থানায় এ নিয়ে মামলাও করেছেন ভুক্তভোগীরা।

শুধু তাই নয়, গালিবের গ্রাম গোপালগঞ্জের সদর থানা এলাকায়। সে যে একজন এসপি এটা প্রচারণা চালানোর জন্য টাকা দিয়ে লোক রেখেছেন। প্রতিমাসে তাদের ১০ হাজার টাকা দিতেন। তার ফাঁদে পড়েছেন অসংখ্যা মানুষ এমনকি পুলিশের বিভিন্ন স্তরের সদস্যরা।

গোয়েন্দা পুলিশের তালিকা অনুযায়ী, গালিব চক্রটি ৮ ধরনের প্রতারণা করতো। তার আরও অপকর্ম ও সম্পদের খোঁজে এখন পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

𝑫𝒂𝒊𝒏𝒊𝒌 𝑵𝒐𝒕𝒖𝒏 𝑨𝒍𝒐꧂

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Theme Customized BY TRADEWORLDLTD