1. angela36@gmail.com : Angela :
  2. backups@wordpress.org : backup_manager :
  3. tradeworldltdbd@gmail.com : M. A-A MAMUN SOHAAG : SARA AFIYA
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
অনলাইন জুয়ার এজেন্ট আবীর আবারও অপ্রতিরোধ্য ১৬ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে দেশে ফিরব: বীর বিক্রম মায়া চৌধুরীর চূড়ান্ত হুঁশিয়ারি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় শেখ হাসিনার প্রাসঙ্গিকতা দুবাই পুলিশের হাতে গ্রেফতার বেনজীর আহমেদ ‘স্কুলের চাপে’ ছাত্রীর আত্মহত্যার অভিযোগ, ব্রাইট স্কুলে শিক্ষার্থীদের বিক্ষোভ শিশু রামিসা হত্যা || নিজের সন্তানকে ছায়ার মতো আগলে রাখুন, বললেন মিলন রামিসা হত্যার রোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ ইয়াবা সেবন করে রামিসার ওপর পৈশাচিক নির্যাতন চালায় ঘাতক সোহেল তারেক রহমানের সম্মতিতে সেইন্ট মার্টিন বিক্রি চুড়ান্ত হয়ে গেছে প্রধানমন্ত্রী তারেক জিয়া এসএসসি পাস, ঢাবির ছাত্র ছিলেন না
;

অ্যাপসে্র মাধ্যমে ২০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
  • ১১১ বার পড়া হয়েছে

পটুয়াখালীর গলাচিপায় ‘২৪ দিনে দ্বিগুণ টাকা দেওয়ার’ প্রলোভন দেখিয়ে দুই সহস্রাধিক গ্রাহকের কাছ থেকে প্রায় ২০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

অ্যামাজন ইমপেরিয়াল ক্রাউন কোম্পানি খ্যাত অ্যাপসের মাধ্যমে অভিনব এ প্রতারণা করেছে একটি চক্র।

এ ঘটনায় থানায় মামলা হয়েছে। চরবিশ্বাস ইউনিয়নের উত্তর চরবিশ্বাস গ্রামের মৃত আশ্রাফ বিশ্বাস আলীর ছেলে মো. ববিশ্বাস (৫০) সোমবার মামলাটি করেন।

মামলায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২৫ জনকে আসামি করা হয়েছে। পুলিশ ওই দিনই প্রধান আসামি উত্তর চরবিশ্বাস গ্রামের মোজাম্মেল আকনের ছেলে মহিবুল্লাহ শুভকে (২৫) গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।

অন্য আসামিরা হলেন- একই গ্রামের সত্তার হাওলাদারের ছেলে জুয়েল (৩০) ও কালাম মুন্সির ছেলে নাজিম (৩৫)।

মামলার বিবরণে জানা যায়, গলাচিপার উপকূলীয় বিচ্ছিন্ন দ্বীপ চরবিশ্বাস ও চরকাজল ইউনিয়নের দুই হাজার ২০০ ব্যক্তির কাছ থেকে প্রায় ২০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে ওই প্রতারক চক্র।

গত তিন মাস ধরে ওই চক্রটি অ্যামাজন নামে একটি অ্যাপসের মাধ্যমে ‘২৪ দিনে দ্বিগুণ লাভের’ প্রলোভন  দেখিয়ে আসছিল গ্রাহকদের।

ঈদের তিন দিন আগে ওই প্রতারক চক্র অ্যাপসটি বন্ধ করে দেয়। এর পরই ভুক্তভোগীদের টনক নড়ে।

গলাচিপা থানার ওসি এমআর শওকত আনোয়ার ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। প্রধান আসামি মহিবুল্লাহ শুভকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতার আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
;

𝑫𝒂𝒊𝒏𝒊𝒌 𝑵𝒐𝒕𝒖𝒏 𝑨𝒍𝒐꧂

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Theme Customized BY TRADEWORLDLTD