1. tradeworldltdbd@gmail.com : M. A-A MAMUN SOHAAG : SARA AFIYA
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
শেখ হাসিনার পতন ও সামরিক বাহিনীর নীরব অভ্যুত্থান: নেপথ্যের অজানা অধ্যায় ছাত্র-জনতার আন্দোলনের ক্যাপ্টেন তারেক রহমান ওয়াশিংটনে দুই দেশের আলোচনা || রাশিয়ার জ্বালানি কিনতে যুক্তরাষ্ট্রের ছাড় চেয়েছে বাংলাদেশ ওয়ান-ইলেভেনের নেপথ্যে ‘সমন্বিত কুচক্রী’ একের পর এক প্লট সাজানো হয় অন্ধকারে ছিল তৎকালীন সরকার ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার পুলিশ হত্যার বিচার হবে, বললেন আইজিপি শহীদ মিনারের ব্যতিক্রমী ঘটনা রাষ্ট্রপতির বিদায়ের বার্তা? গ্যাসের দাম বাড়িয়ে ৫০ হাজার কোটি টাকা লোপাট মাদুরো বুঝেন !! হাসিনা বুঝেননা হাদিকে খুনের জন্যই ফয়সালকে জামিনে বের করা হয়

চলন্ত ট্রেনের ছাদে টিকটক ভিডিও করতে যেয়ে পা পিছলে পড়ে ৬ টুকরো কিশোর

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ১১ জুলাই, ২০২২
  • ৬৬ বার পড়া হয়েছে

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে টিকটকের নাচের অভিনয় করতে গিয়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে পা পিছলে পরে ছয় টুকরো হলো এক কিশোরের দেহ।

কুমিল্লার লাকসাম-চাঁদপুর রেলপথে সোমবার (১১ জুলাই) সকাল সাড়ে ১১টায় লাকসাম পৌর শহরের দৌলতগঞ্জ বাজার চাঁদপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম মেহেদী হাসান (১৫)। সে ফেনী সদরের দেবীপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনে করে ফেনী থেকে চাঁদপুরে সহপাঠীদেরকে নিয়ে ঘুরতে যাচ্ছিল ওই কিশোর। সোমবার সকাল সাড়ে ১১টায় লাকসাম-চাঁদপুর রেলগেট এলাকায় আসলে তখন ট্রেনের ছাদে বন্ধুদের সাথে নাচ করছিল ওই কিশোর। এ সময় ডিস লাইনের তারে পেঁচিয়ে হাত ফসকে ট্রেনের নিচে পড়ে ছয়টি টুকরো হয়ে যায় কিশোরটি।

বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সুনীল চন্দ্র সূত্রধর। তিনি বলেন, চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেসের ছাদ থেকে পড়ে কিশোরটি নিহত হয়। তার শরীর ছয়টি টুকরো হয়েছে। পরে আমরা তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। কিশোরের সহপাঠীদের কাছ থেকে জানতে পেরেছি তারা ফেনী থেকে চাঁদপুর রেলপথে চিতোষী রেল স্টেশন লাকসাম শ্রীয়াং নানার বাড়িতে ঘুরতে যাচ্ছিল। লাকসাম জংশনের অদূরে চাঁদপুর রেলগেট এলাকায় আসলে হাত ফসকে ট্রেনের নিচে পড়ে যায় কিশোরটি। তার মরদেহ পরিবারের নিকট হস্তান্তর ব্যবস্থা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

𝑫𝒂𝒊𝒏𝒊𝒌 𝑵𝒐𝒕𝒖𝒏 𝑨𝒍𝒐꧂

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Theme Customized BY TRADEWORLDLTD