1. tradeworldltdbd@gmail.com : M. A-A MAMUN SOHAAG : SARA AFIYA
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
১৬ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে দেশে ফিরব: বীর বিক্রম মায়া চৌধুরীর চূড়ান্ত হুঁশিয়ারি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় শেখ হাসিনার প্রাসঙ্গিকতা দুবাই পুলিশের হাতে গ্রেফতার বেনজীর আহমেদ ‘স্কুলের চাপে’ ছাত্রীর আত্মহত্যার অভিযোগ, ব্রাইট স্কুলে শিক্ষার্থীদের বিক্ষোভ শিশু রামিসা হত্যা || নিজের সন্তানকে ছায়ার মতো আগলে রাখুন, বললেন মিলন রামিসা হত্যার রোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ ইয়াবা সেবন করে রামিসার ওপর পৈশাচিক নির্যাতন চালায় ঘাতক সোহেল তারেক রহমানের সম্মতিতে সেইন্ট মার্টিন বিক্রি চুড়ান্ত হয়ে গেছে প্রধানমন্ত্রী তারেক জিয়া এসএসসি পাস, ঢাবির ছাত্র ছিলেন না ভুল বুঝতে পারছে ছাত্র-জনতা || কারিনার বিদায় || শেখ হাসিনার শূন্যতা আক্ষেপে জাতি || চোখে ভাসছেন শেখ হাসিনা

রাজধানীর মোড়ে মোড়ে কোরবানির মাংসের অস্থায়ী বাজার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ১১ জুলাই, ২০২২
  • ৮৭ বার পড়া হয়েছে

রাজধানীর মোড়ে মোড়ে কোরবানির মাংসের অস্থায়ী বাজার বসেছে। বিভিন্ন বাসা-বাড়ি থেকে সংগ্রহ করা এসব মাংস প্রতিকেজি ৩০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।

রোববার (১০ জুলাই) দুপুরের পর মোহাম্মদপুর, মালিবাগ, খিলগাঁও রেলগেট, মিরপুর, খামারবাড়ি, পুরান ঢাকা, কারওয়ান বাজারসহ বেশি কিছু এলাকায় এমন দৃশ্য দেখা গেছে।

বাড়ি বাড়ি ঘুরে নিম্ন আয়ের মানুষের সংগ্রহ করা কিংবা কাজের বিনিময়ে পাওয়া মাংসই এসব বাজারে বিক্রি করা হয়। বিভিন্ন শ্রেণির মানুষের পাশাপাশি অনেক হোটেল-রেস্তোরাঁর ব্যবসায়ীকেও এসব বাজার থেকে মাংস সংগ্রহ করতে দেখা গেছে।

টিটু নামে এক ক্রেতা জানান, কোরবানি দেওয়ার সামর্থ নেই। বাড়ি বাড়ি গিয়ে মাংসও চাইতে পারি না। তাই এখান থেকে কম দামে কিছু মাংস কিনলাম।

মিরপুরের হোটেল ব্যবসায়ী মুন্না জানান, কম দামে মাংস কিনে রাখছি। পরে হোটেলে বিক্রি করতে পারব। অন্যান্য সময় এতো কম দামে গরু-ছাগলের মাংস পাওয়া যায় না।

কয়েকজন মৌসুমি কসাই জানান, তারা দেশের বিভিন্ন জায়গা থেকে রাজধানীতে এসেছেন। বিভিন্ন জায়গায় কাজ করে পাঁচ থেকে দশ কেজি পর্যন্ত মাংস পেয়েছিন তারা। এসব মাংস বাড়ি নিতে নিতে নষ্ট হয়ে যাবে, তাই বিক্রি করে দিচ্ছেন।

এ ছাড়া নিম্নবিত্ত শ্রেণির কিছু মানুষ বিভিন্ন এলাকা থেকে মাংস সংগ্রহ করে এসব হাটে বিক্রি করেন। যাদের কোরবানি দেওয়ার সামর্থ্য নেই তারাই মূলত এ সব মাংসের ক্রেতা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

𝑫𝒂𝒊𝒏𝒊𝒌 𝑵𝒐𝒕𝒖𝒏 𝑨𝒍𝒐꧂

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Theme Customized BY TRADEWORLDLTD