1. angela36@gmail.com : Angela :
  2. backups@wordpress.org : backup_manager :
  3. tradeworldltdbd@gmail.com : M. A-A MAMUN SOHAAG : SARA AFIYA
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
অনলাইন জুয়ার এজেন্ট আবীর আবারও অপ্রতিরোধ্য ১৬ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে দেশে ফিরব: বীর বিক্রম মায়া চৌধুরীর চূড়ান্ত হুঁশিয়ারি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় শেখ হাসিনার প্রাসঙ্গিকতা দুবাই পুলিশের হাতে গ্রেফতার বেনজীর আহমেদ ‘স্কুলের চাপে’ ছাত্রীর আত্মহত্যার অভিযোগ, ব্রাইট স্কুলে শিক্ষার্থীদের বিক্ষোভ শিশু রামিসা হত্যা || নিজের সন্তানকে ছায়ার মতো আগলে রাখুন, বললেন মিলন রামিসা হত্যার রোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ ইয়াবা সেবন করে রামিসার ওপর পৈশাচিক নির্যাতন চালায় ঘাতক সোহেল তারেক রহমানের সম্মতিতে সেইন্ট মার্টিন বিক্রি চুড়ান্ত হয়ে গেছে প্রধানমন্ত্রী তারেক জিয়া এসএসসি পাস, ঢাবির ছাত্র ছিলেন না
;

দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ১০ জুলাই, ২০২২
  • ১২০ বার পড়া হয়েছে

নওগাঁর রাণীনগরে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্য নিহত হয়েছে।

রোববার (১০ জুলাই) বিকেল ছয়টার দিকে উপজেলার কুজাইল বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, নিহত পুলিশ সদস্য শাহিন আলম (৪০) উপজেলার সদরের উত্তর রাজাপুর গ্রামের ওসমান মোল্লার ছেলে। তিনি কনস্টেবল হিসাবে রাজশাহীর গোদাগাড়ী থানায় কর্মরত ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা তার স্ত্রী শিপন বেগম।

স্থানীয়রা জানান, ঈদের ছুটিতে বাড়িতে এসে ঈদের দিন বিকেলে শাহিন তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে রাণীনগর থেকে বোনের বাড়ি বান্দাইখাড়ায় কুরবানির মাংস নিয়ে যাচ্ছিলেন। তারা কুজাইল বাজার এলাকায় পৌঁছালে আত্রাইয়ের দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে শাহিনের মোটরসাইকেলের। এতে পাকা সড়কে পড়ে শাহিনের মাথা থেঁতলে যায়।

স্থানীয় লোকজন, রাণীনগর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা শাহিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত শাহিনের স্ত্রীকে নওগাঁ সদর সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
;

𝑫𝒂𝒊𝒏𝒊𝒌 𝑵𝒐𝒕𝒖𝒏 𝑨𝒍𝒐꧂

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Theme Customized BY TRADEWORLDLTD