1. angela36@gmail.com : Angela :
  2. backups@wordpress.org : backup_manager :
  3. tradeworldltdbd@gmail.com : M. A-A MAMUN SOHAAG : SARA AFIYA
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
অনলাইন জুয়ার এজেন্ট আবীর আবারও অপ্রতিরোধ্য ১৬ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে দেশে ফিরব: বীর বিক্রম মায়া চৌধুরীর চূড়ান্ত হুঁশিয়ারি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় শেখ হাসিনার প্রাসঙ্গিকতা দুবাই পুলিশের হাতে গ্রেফতার বেনজীর আহমেদ ‘স্কুলের চাপে’ ছাত্রীর আত্মহত্যার অভিযোগ, ব্রাইট স্কুলে শিক্ষার্থীদের বিক্ষোভ শিশু রামিসা হত্যা || নিজের সন্তানকে ছায়ার মতো আগলে রাখুন, বললেন মিলন রামিসা হত্যার রোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ ইয়াবা সেবন করে রামিসার ওপর পৈশাচিক নির্যাতন চালায় ঘাতক সোহেল তারেক রহমানের সম্মতিতে সেইন্ট মার্টিন বিক্রি চুড়ান্ত হয়ে গেছে প্রধানমন্ত্রী তারেক জিয়া এসএসসি পাস, ঢাবির ছাত্র ছিলেন না
;

এসআই স্বামীকে ভিডিও কলে রেখে দ্বিতীয় স্ত্রীর ফাঁসিতে মৃত্যু, আগের বিয়ের তথ্য লুকিয়ে দ্বিতীয় বিয়ে

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ১২২ বার পড়া হয়েছে

এসআই স্বামীকে ভিডিও কলে রেখে দ্বিতীয় স্ত্রীর ফাঁসিতে মৃত্যু।
সুনামগঞ্জে স্বামীকে ভিডিও কলে রেখে পুলিশের এক উপ-পরিদর্শকের স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে শহরের বাঁধনপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের নাম মাহফুজা সাজনা রিক্তা। তিনি তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সুলেমানপুর গ্রামের বাসিন্দা।

নিহতের স্বামী এসআই আমির ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা। তিনি বর্তমানে দিরাই থানায় কর্তব্যরত।

নিহতের পরিবারের দাবি, এসআই আমির প্রথম স্ত্রীর কথা না জানিয়ে রিক্তাকে বিয়ে করেছেন। এ নিয়ে তাদের মধ্যে পারিবারিক অশান্তি লেগে থাকতো।

রিক্তার পরিবারের অভিযোগ, প্রথম স্ত্রী ও তার পরিবার দ্বিতীয় বিয়ের কথা জানার পর রিক্তার উপর মানসিক অত্যাচার চালাতেন। এ যন্ত্রণা সহ্য করতে না পেরে রিক্তা আত্মহত্যা করেছেন।

নিহত রিক্তার চাচী শারমিন বেগম বললেন, এক বছর আগে রিক্তাকে বিয়ে করেন আমির। তখন তিনি জামালগঞ্জ থানায় চাকরি করতেন। আর রিক্তা সুনামগঞ্জে পড়াশুনা করতেন। পরিচয় থেকে প্রেম হওয়ার পরে দু’জন বিয়ে করেন। বিষয়টি মেনে নিয়েছিল রিক্তার পরিবার।

রিক্তার মা খালেদা বেগম বলেন, মঙ্গলবার (৫ জুলাই) রাতে রিক্তা তাকে জানান আমিরের পরিবার ও প্রথম স্ত্রী তাকে বকাবকি করেছে ও হুমকি-ধামকি দিয়েছে। এ কারণেই তার মেয়ে আত্মহত্যা করেছে বলে দাবি করেন তিনি।

এদিকে এসআই আমির দাবি করেছেন, স্ত্রীর সঙ্গে কোনো ঝামেলা ছিলো না তার। তবে প্রায়ই রাগ করে মোবাইল ফোন ভাঙতেন রিক্তা।

তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে রিক্তা তাকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করার কথা জানিয়ে ফ্যানের সঙ্গে রশি দিয়ে লাগানো ফাঁস দেখান। আমির বাসার মালিককে ফোন করে বিষয়টি জানালে মালিক এসে বাসার দরজা ভাঙার চেষ্টা করে ব্যর্থ হন।

পরে খবর পেয়ে সুনামগঞ্জ সদর থানার পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে ফাঁস লাগানো অবস্থায় রিক্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, এ ঘটনায় তদন্ত চলছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
;

𝑫𝒂𝒊𝒏𝒊𝒌 𝑵𝒐𝒕𝒖𝒏 𝑨𝒍𝒐꧂

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Theme Customized BY TRADEWORLDLTD