1. tradeworldltdbd@gmail.com : M. A-A MAMUN SOHAAG : SARA AFIYA
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
১৬ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে দেশে ফিরব: বীর বিক্রম মায়া চৌধুরীর চূড়ান্ত হুঁশিয়ারি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় শেখ হাসিনার প্রাসঙ্গিকতা দুবাই পুলিশের হাতে গ্রেফতার বেনজীর আহমেদ ‘স্কুলের চাপে’ ছাত্রীর আত্মহত্যার অভিযোগ, ব্রাইট স্কুলে শিক্ষার্থীদের বিক্ষোভ শিশু রামিসা হত্যা || নিজের সন্তানকে ছায়ার মতো আগলে রাখুন, বললেন মিলন রামিসা হত্যার রোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ ইয়াবা সেবন করে রামিসার ওপর পৈশাচিক নির্যাতন চালায় ঘাতক সোহেল তারেক রহমানের সম্মতিতে সেইন্ট মার্টিন বিক্রি চুড়ান্ত হয়ে গেছে প্রধানমন্ত্রী তারেক জিয়া এসএসসি পাস, ঢাবির ছাত্র ছিলেন না ভুল বুঝতে পারছে ছাত্র-জনতা || কারিনার বিদায় || শেখ হাসিনার শূন্যতা আক্ষেপে জাতি || চোখে ভাসছেন শেখ হাসিনা

রাজশাহীতে এবার রেল কর্মচারিকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ৮১ বার পড়া হয়েছে

স্কুল ছাত্র সানি হত্যার জের কাটতে না কাটতেই রাজশাহী নগরীতে এবার রেল কর্মচারি যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মহানগরীর বেলদারপাড়া মুক্তিযোদ্ধা সংসদ এলাকায় ওই যুবককে কুপিয়ে জখম করা হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একজন আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

নিহত যুবকের নাম সোহেল রানা। তিনি নগরের ১৯ নং ওয়ার্ডের শিরোইল কলোনি এলাকার আব্দুল করিমের ছেলে। সোহেল রেলওয়ে ওয়েম্যান পদে চাকুরী করতেন। আর আহতের নাম ফারুক হোসেন। তাকে হাসপাতালে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বাংলা মদ ব্যবসায়ী টগরের বাড়ীতে মদ কেনা নিয়ে সোহেল ও ফারুকের দ্বন্দ্ব হয়। এ সময় তাদের মধ্যে মারামারির ঘটনা ঘরে। পরে টগরের বাড়ি থেকে বের হয়ে ফারুক সোহেলকে কুপিয়ে জখম করে। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনার সময় ধস্তাধস্তিতে রাস্তার উপর পড়ে গিয়ে ফারুকও আহত হয়। এ সময় দুইজনই মদ্যপ অবস্থায় ছিলেন। পরে স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন।

বোয়ালিয়া থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, কিভাবে সোহেল নিহত ও ফারুক আহত হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া য়ায়নি। তবে স্থানীয় লোকজন জানিয়েছে ফারুক সোহেলকে ছুরিকাঘাত করেছে। কিন্তু ফারুক বলছে তারা গাড়ির ধাক্কায় আহত হয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

গত রোববার রাত সাড়ে ৯টার দিকে পূর্বশত্রুতার জেরে রাজশাহী নগরের হেতেম খাঁ সবজিপাড়া এলাকায় স্কুলছাত্র সানিকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত সানি রাজশাহী পরিবহন শ্রমিক ইউনিয়নের সহসভাপতি রফিকুল ইসলাম ওরফে পাখির ছোট ছেলে। সানি এবার এসএসসি পরীক্ষার্থী ছিল। তার বাড়ি নগরের বোয়ালিয়া থানার দড়িখরবোনা এলাকায়। হাসপাতাল থেকে তুলে নিয়ে গিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

𝑫𝒂𝒊𝒏𝒊𝒌 𝑵𝒐𝒕𝒖𝒏 𝑨𝒍𝒐꧂

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Theme Customized BY TRADEWORLDLTD