1. angela36@gmail.com : Angela :
  2. backups@wordpress.org : backup_manager :
  3. tradeworldltdbd@gmail.com : M. A-A MAMUN SOHAAG : SARA AFIYA
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
অনলাইন জুয়ার এজেন্ট আবীর আবারও অপ্রতিরোধ্য ১৬ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে দেশে ফিরব: বীর বিক্রম মায়া চৌধুরীর চূড়ান্ত হুঁশিয়ারি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় শেখ হাসিনার প্রাসঙ্গিকতা দুবাই পুলিশের হাতে গ্রেফতার বেনজীর আহমেদ ‘স্কুলের চাপে’ ছাত্রীর আত্মহত্যার অভিযোগ, ব্রাইট স্কুলে শিক্ষার্থীদের বিক্ষোভ শিশু রামিসা হত্যা || নিজের সন্তানকে ছায়ার মতো আগলে রাখুন, বললেন মিলন রামিসা হত্যার রোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ ইয়াবা সেবন করে রামিসার ওপর পৈশাচিক নির্যাতন চালায় ঘাতক সোহেল তারেক রহমানের সম্মতিতে সেইন্ট মার্টিন বিক্রি চুড়ান্ত হয়ে গেছে প্রধানমন্ত্রী তারেক জিয়া এসএসসি পাস, ঢাবির ছাত্র ছিলেন না
;

পাকিস্তানে মহানবী (সাঃ) কে অবমাননার অভিযোগ, উত্তাল করাচী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ২ জুলাই, ২০২২
  • ১১৪ বার পড়া হয়েছে

মহানবী হযরত মুহাম্মদ(সাঃ) কে অবমাননার অভিযোগ উঠেছে দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাংয়ের বিরুদ্ধে। শুক্রবার ১ জুলাই পাকিস্তানের রাজধানী করাচিতে এ ঘটনা ঘটে। এখন পর্যন্ত এ ঘটনায় কোম্পানিটির ২৭ জন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম থেকে জানা যায়, করাচির স্টার সিটি মলের বাইরে স্যামসাংয়ের একটি ওয়াই-ফাই ডিভাইস লাগানো হয়েছিল। সেই ডিভাইস থেকে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে বিতর্কিত মন্তব্য ভেসে আসে। আর তাতেই ক্ষোভের আগুনে জ্বলে ওঠে করাচির জনগণ। শুরু হয় ভাঙচুর। ভেঙে দেওয়া হয় বিলবোর্ড। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় পুলিশ।
পাকিস্তানের সাইবার অপরাধ দমন পুলিশ জানায়, এই ঘটনায় স্যামসাংয়ের ২৭ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ জন্য কে বা কারা দায়ী তা উদঘাটনে তদন্ত চলছে।

এ ঘটনায় নিজেদের অবস্থান স্পষ্ট করে বিবৃতি প্রকাশ করেছে স্যামসাং। সংস্থাটি জানায়, ধর্মীয় ভাবাবেগে আঘাত করা তাদের উদ্দেশ্য নয়। এক্ষেত্রে সর্বদা নিরপেক্ষ অবস্থান গ্রহণ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, ইসলামসহ প্রতিটি ধর্মকেই আমরা সমান ভাবে সম্মান করি। ঘটনা উদঘাটনে সংস্থাটির তরফ থেকেও তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয় বিবৃতিতে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
;

𝑫𝒂𝒊𝒏𝒊𝒌 𝑵𝒐𝒕𝒖𝒏 𝑨𝒍𝒐꧂

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Theme Customized BY TRADEWORLDLTD