1. tradeworldltdbd@gmail.com : M. A-A MAMUN SOHAAG : SARA AFIYA
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
১৬ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে দেশে ফিরব: বীর বিক্রম মায়া চৌধুরীর চূড়ান্ত হুঁশিয়ারি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় শেখ হাসিনার প্রাসঙ্গিকতা দুবাই পুলিশের হাতে গ্রেফতার বেনজীর আহমেদ ‘স্কুলের চাপে’ ছাত্রীর আত্মহত্যার অভিযোগ, ব্রাইট স্কুলে শিক্ষার্থীদের বিক্ষোভ শিশু রামিসা হত্যা || নিজের সন্তানকে ছায়ার মতো আগলে রাখুন, বললেন মিলন রামিসা হত্যার রোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ ইয়াবা সেবন করে রামিসার ওপর পৈশাচিক নির্যাতন চালায় ঘাতক সোহেল তারেক রহমানের সম্মতিতে সেইন্ট মার্টিন বিক্রি চুড়ান্ত হয়ে গেছে প্রধানমন্ত্রী তারেক জিয়া এসএসসি পাস, ঢাবির ছাত্র ছিলেন না ভুল বুঝতে পারছে ছাত্র-জনতা || কারিনার বিদায় || শেখ হাসিনার শূন্যতা আক্ষেপে জাতি || চোখে ভাসছেন শেখ হাসিনা

রাজশাহীতে ট্রাক ড্রাইভারকে কুপিয়ে টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ২ জুলাই, ২০২২
  • ১০৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী নগরের কোট স্টেশন এলাকায় সাদ্দাম (৩৯) নামের এক ট্রাক ড্রাইভারকে কুপিয়ে জখম করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৬০ হাজার টাকা, একটি স্বর্ণের চেইন ও একটি মোবাইল ছিনিয়ে নিয়ে যায় হামলা কারিরা। শুক্রবার সন্ধায় কোর্ট স্টেশনে তুহিনের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

আহত সাদ্দাম কাশিয়াডাংঙ্গা থানার হড়গ্রাম কলোনির গিয়াস উদ্দিনেরর ছেলে। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ২ নং ওয়ার্ডে চিকিৎসাধিন রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাদ্দাম কোর্ট স্টেশনে তুহিনের চায়ের দোকানে সামনে দাড়িয়ে চা খাচ্ছিলেন। এসময় ৫ থেকে ৬ জন এসে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চলে যায়। যাওয়ার সময় তারা সাদ্দামের কাছ থেকে ৬০ হাজার টাকা, তার গলার একটি চেন ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় হামলাকারিরা। এতে সাদ্দামের বুকে ও ডান পায়ে ক্ষত হয় এবং পায়ের রগ কেটে যায়। হামলাকারিদের মধ্যে গুড়িপাড়া এলাকার শিমুল, কাশিয়াডাঙ্গা শেখপাড়া গ্রামের ইউসুব, আশ্রয়ন প্রকল্পেরর হৃদয়, সম্রাট, রাসেল, আওয়াল ও রুবেল ছিল বলে আহত সাদ্দাম ও প্রত্যক্ষদর্শীরা জানায়।

কাশিয়াডাঙ্গা থানার ওসি মাসুদ পারভেজ জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটাতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এর পর হামলাকারিদের ধরতে পুলিশি অভিযান শুরু হয়। দ্রুত হামলাকারিদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে বলে জানান ওসি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

𝑫𝒂𝒊𝒏𝒊𝒌 𝑵𝒐𝒕𝒖𝒏 𝑨𝒍𝒐꧂

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Theme Customized BY TRADEWORLDLTD