1. tradeworldltdbd@gmail.com : M. A-A MAMUN SOHAAG : SARA AFIYA
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
১৬ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে দেশে ফিরব: বীর বিক্রম মায়া চৌধুরীর চূড়ান্ত হুঁশিয়ারি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় শেখ হাসিনার প্রাসঙ্গিকতা দুবাই পুলিশের হাতে গ্রেফতার বেনজীর আহমেদ ‘স্কুলের চাপে’ ছাত্রীর আত্মহত্যার অভিযোগ, ব্রাইট স্কুলে শিক্ষার্থীদের বিক্ষোভ শিশু রামিসা হত্যা || নিজের সন্তানকে ছায়ার মতো আগলে রাখুন, বললেন মিলন রামিসা হত্যার রোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ ইয়াবা সেবন করে রামিসার ওপর পৈশাচিক নির্যাতন চালায় ঘাতক সোহেল তারেক রহমানের সম্মতিতে সেইন্ট মার্টিন বিক্রি চুড়ান্ত হয়ে গেছে প্রধানমন্ত্রী তারেক জিয়া এসএসসি পাস, ঢাবির ছাত্র ছিলেন না ভুল বুঝতে পারছে ছাত্র-জনতা || কারিনার বিদায় || শেখ হাসিনার শূন্যতা আক্ষেপে জাতি || চোখে ভাসছেন শেখ হাসিনা

বাগমারায় ঘন্টায় মিলছে বাড়িভাড়া ঘটছে অপকর্ম

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ২ জুলাই, ২০২২
  • ৯৫ বার পড়া হয়েছে

রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার যৌন কাজে ভাড়া হচ্ছে বিলাস বহুল বাসাবাড়ি। যৌন কাজের উদ্দেশ্যে ঘন্টায় ভাড়া দেয়া হয় ওই সকল বাসাবাড়ি। ভাড়া করা নারী এনে শারীরিক সম্পর্ক চলে সেখানে। বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বেকার যুবকরা এমন কাজে জড়িয়ে পড়ছেন বলে জানাগেছে।

ভবানীগঞ্জ হিন্দুপাড়া মহল্লা সহ এর আশপাশের কয়েকটি মহল্লায় এমন বাড়িভাড়া দেয়া হয়ে থাকে। এমন কাজের সাথে স্থানীয় বেশকিছু যুবক জড়িয়ে পড়েছে। তাদের মাধ্যমেই মূলত বাড়ি ভাড়া নেয়ার পাশাপাশি সংঘবদ্ধ ভাবে ভাড়া করা নারীর সাথে অবৈধ কাজে লিপ্ত হচ্ছে।

সমাজের উড়তি বয়সী ছেলেদের এমন কান্ডে সঙ্কিত অভিভাবক মহল। দীর্ঘদিন থেকে প্রেমিক-প্রেমিকা সহ ভাড়া করা নারী নিয়ে ভাড়া বাসায় চলে অসামাজিক কার্যকলাপ। অল্প সময়ে বেশি ভাড়ার জন্যেই মূলত ঘন্টায় ওই সকল বাসা ভাড়া দেয়া হয়ে থাকে।

অনেকে ভাড়া করা নারী দিয়ে ব্লাকমেইলও করে থাকেন। নারীর সাথে শারীরিক সম্পর্কের কথা প্রকাশ করে দেয়ার ভয় দেখিয়ে অবৈধ ভাবে ওই নারী ভাড়া করা ওই যুবকের নিকট থেকে অর্থ হাসিল করা হয়ে থাকে। এর আগেও হাতে নাতে কয়েক জনকে ধরাও হয়েছিল।

এমন ঘটনার সাথে কোন না কোন ভাবে ওই সকল সংঘবদ্ধ চক্রের সদস্যরা অবগত থাকেন। তাদের জানার বাইরে যাওয়ার কোন সুযোগ নেই। বেকার যুবকদের সঙ্গে খারাপ পথে পা বাড়াচ্ছে অনেক শিক্ষার্থী। নারীর সাথে মিশতে গিয়ে নেশার জগতেও পা বাড়াচ্ছেন অনেকে। নেশার টাকা সংগ্রহ করতে অবৈধ উপায় অবলম্বন করতে হয় তাদের।

ভাড়া করা নারীর টাকা ভাগ বাটোয়ারা নিয়ে ২৯ জুন এক যুবককে উপজেলা পরিষদের ভেতরে পিটিয়ে আহতের ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

গত প্রায় সাড়ে ৩ বছরে অনেক শিক্ষার্থী খারাপ পথে ধাপিত হয়েছে। অনলাইন ক্লাসের প্রয়োজনে স্মার্ট ফোন কিনে বিপথে চলে গেছে। বর্তমানে আর অনলাইনে ক্লাস না হওয়ায় ওই সকল স্মার্ট ফোনে জুয়াসহ খারাপ কাজে ব্যবহার করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে নিষেধ করা হলেও তা কোন কাজে আসছেনা।

এ বিষয়ে ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হাতেম আলী বলেন, শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের বেশি ভূমিকা পালন করতে হবে। প্রতিষ্ঠানে যেটুকু সময় শিক্ষার্থীরা অবস্থান করেন সে সময়ে তাদেরকে পাঠদানের সঙ্গে অনেক নীতি নৈতিকতা শেখানো হয়। অনেক শিক্ষার্থী ক্লাস ফাঁকি দিয়ে স্মাট ফোনের অপব্যবহার করে সময় নষ্ট করছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অভিভাবক সমাবেশ করতে হবে।

এভাবে চলতে থাকলে অদূর ভবিষ্যতে মেধাবী শিক্ষার্থী খুঁজে পাওয়া কঠিন হবে যাবে। স্মার্ট ফোন সহ অসামাজিক কাজে জড়িয়ে পড়ায় ধ্বংসের দিকে চলে যাচ্ছে আগামীর ভবিষ্যৎ প্রজন্মের সন্তানরা। এখানো সময় আছে নিজের মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার।

এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, বাসাভাড়া করে দেহ ব্যবসার ঘটনা কোন অভিযোগ এখানো পাওয়া যায়নি। তবে পাওয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে এক যুবককে আহত করা হয়েছে এমন অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য বেরিয়ে আসবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

𝑫𝒂𝒊𝒏𝒊𝒌 𝑵𝒐𝒕𝒖𝒏 𝑨𝒍𝒐꧂

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Theme Customized BY TRADEWORLDLTD