1. tradeworldltdbd@gmail.com : M. A-A MAMUN SOHAAG : SARA AFIYA
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
১৬ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে দেশে ফিরব: বীর বিক্রম মায়া চৌধুরীর চূড়ান্ত হুঁশিয়ারি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় শেখ হাসিনার প্রাসঙ্গিকতা দুবাই পুলিশের হাতে গ্রেফতার বেনজীর আহমেদ ‘স্কুলের চাপে’ ছাত্রীর আত্মহত্যার অভিযোগ, ব্রাইট স্কুলে শিক্ষার্থীদের বিক্ষোভ শিশু রামিসা হত্যা || নিজের সন্তানকে ছায়ার মতো আগলে রাখুন, বললেন মিলন রামিসা হত্যার রোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ ইয়াবা সেবন করে রামিসার ওপর পৈশাচিক নির্যাতন চালায় ঘাতক সোহেল তারেক রহমানের সম্মতিতে সেইন্ট মার্টিন বিক্রি চুড়ান্ত হয়ে গেছে প্রধানমন্ত্রী তারেক জিয়া এসএসসি পাস, ঢাবির ছাত্র ছিলেন না ভুল বুঝতে পারছে ছাত্র-জনতা || কারিনার বিদায় || শেখ হাসিনার শূন্যতা আক্ষেপে জাতি || চোখে ভাসছেন শেখ হাসিনা

ঈদুল আজহার তারিখ ঘোষণা করল সৌদি আরব

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ২৯ জুন, ২০২২
  • ১০৮ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ৯ জুলাই শনিবার দেশটিতে পালিত হবে মুসলমানদের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা। আর ৮ জুলাই শুক্রবার পালিত হবে পবিত্র হজ।

চাঁদ দেখার খবর নিশ্চিত করে মক্কার হারামাইন শরীফাইনের কর্মকর্তারা জানান, আরাফার দিন (ইউম উল হজ) ৮ জুলাই শুক্রবার নিশ্চিত করা হয়েছে এবং ৯ জুলাই শনিবার ঈদুল আযহা উদযাপিত হবে।

স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় সৌদি আরবের তামির অবজারভেটরি থেকে জিলহজ মাসের চাঁদ স্পষ্টভাবে দেখা গেছে বলে গালফ নিউজ জানিয়েছে।

মধ্যপ্রাচ্যের দেশ ওমান ও সংযুক্ত আরব আমিরাতও ৯ জুলাই ঈদুল আজহা উদযাপনের ঘোষণা দিয়েছে।

এছাড়া কাতার, জর্ডান, কুয়েত এবং অন্যান্য আরব রাষ্ট্রও যেকোনো মুহূর্তে চাঁদ আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে বলে আশা করা হচ্ছে।

এর আগে সৌদি আরবের সুপ্রিম কোর্ট দেশটির সব নাগরিককে স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার আহ্বান জানান।

২৯ জুন বুধবার দেশটিতে জিলকদ মাসের শেষ দিন। ৩০ জুন বৃহস্পতিবার হবে জিলহজ মাসের প্রথম দিন। জিলহজ মাসের ১০ তারিখ ইসলাম ধর্মাবলম্বীরা ঈদুল আজহা উদযাপন করেন।

মুসলমানরা চন্দ্র ক্যালেন্ডার অনুসরণ করে। এই ক্যালেন্ডার অনুযায়ী ৩৫৪ বা ৩৫৫ দিনে এক বছর হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

𝑫𝒂𝒊𝒏𝒊𝒌 𝑵𝒐𝒕𝒖𝒏 𝑨𝒍𝒐꧂

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Theme Customized BY TRADEWORLDLTD