1. angela36@gmail.com : Angela :
  2. backups@wordpress.org : backup_manager :
  3. tradeworldltdbd@gmail.com : M. A-A MAMUN SOHAAG : SARA AFIYA
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
অনলাইন জুয়ার এজেন্ট আবীর আবারও অপ্রতিরোধ্য ১৬ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে দেশে ফিরব: বীর বিক্রম মায়া চৌধুরীর চূড়ান্ত হুঁশিয়ারি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় শেখ হাসিনার প্রাসঙ্গিকতা দুবাই পুলিশের হাতে গ্রেফতার বেনজীর আহমেদ ‘স্কুলের চাপে’ ছাত্রীর আত্মহত্যার অভিযোগ, ব্রাইট স্কুলে শিক্ষার্থীদের বিক্ষোভ শিশু রামিসা হত্যা || নিজের সন্তানকে ছায়ার মতো আগলে রাখুন, বললেন মিলন রামিসা হত্যার রোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ ইয়াবা সেবন করে রামিসার ওপর পৈশাচিক নির্যাতন চালায় ঘাতক সোহেল তারেক রহমানের সম্মতিতে সেইন্ট মার্টিন বিক্রি চুড়ান্ত হয়ে গেছে প্রধানমন্ত্রী তারেক জিয়া এসএসসি পাস, ঢাবির ছাত্র ছিলেন না
;

পদ্মা সেতুতে দাঁড়িয়ে ছবি তোলা নিষেধ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ৯৩ বার পড়া হয়েছে

পদ্মা সেতুতে দাঁড়িয়ে ছবি তোলা নিষেধ

আর মাত্র ২৪ ঘণ্টা বাকি, তারপরেই দেশের মানুষ সাক্ষী হবে মাহেন্দ্রক্ষণের। আগামীকাল ২৫ জুন সকাল ১০টায় উদ্বোধন করা হবে স্বপ্নের পদ্মা সেতু। তার আগে এই সেতুর ওপর দিয়ে চলাচলের ক্ষেত্রে কিছু নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করে তারা জানিয়েছে, পদ্মা সেতুর ওপর দাঁড়িয়ে কোনো ছবি তোলা যাবে না।

গতকাল বৃহস্পতিবার জারি করা এই গণবিজ্ঞপ্তিতে বলা হয়, পদ্মা সেতুতে গাড়ির গতি থাকবে ৬০ কিলোমিটার। তাই সেতুটির ওপর কোনো যানবাহন দাঁড় করানো এবং যানবাহন থেকে নেমে ছবি তোলা সম্পূর্ণ নিষেধ। একই কারণে সেতুতে চলতে পারবে না রিকশা, ভ্যান, সিএনজি, অটোরিকশা। পায়ে হেঁটে কিংবা সাইকেল চালিয়ে চলাচলও নিষিদ্ধ করা হয়েছে।

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সারাদেশেই সাজ সাজ রব। বিশেষ করে এই মাহেন্দ্রক্ষণকে স্মরণীয় করে রাখতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং সরকারের পক্ষ থেকে। উদ্বোধন উপলক্ষে যে সমাবেশের আয়োজন করা হয়েছে, তাতে ১০ লাখ মানুষ উপস্থিত হবে বলে জানিয়েছেন দলটির শীর্ষ নেতারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
;

𝑫𝒂𝒊𝒏𝒊𝒌 𝑵𝒐𝒕𝒖𝒏 𝑨𝒍𝒐꧂

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Theme Customized BY TRADEWORLDLTD