1. angela36@gmail.com : Angela :
  2. backups@wordpress.org : backup_manager :
  3. tradeworldltdbd@gmail.com : M. A-A MAMUN SOHAAG : SARA AFIYA
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
অনলাইন জুয়ার এজেন্ট আবীর আবারও অপ্রতিরোধ্য ১৬ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে দেশে ফিরব: বীর বিক্রম মায়া চৌধুরীর চূড়ান্ত হুঁশিয়ারি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় শেখ হাসিনার প্রাসঙ্গিকতা দুবাই পুলিশের হাতে গ্রেফতার বেনজীর আহমেদ ‘স্কুলের চাপে’ ছাত্রীর আত্মহত্যার অভিযোগ, ব্রাইট স্কুলে শিক্ষার্থীদের বিক্ষোভ শিশু রামিসা হত্যা || নিজের সন্তানকে ছায়ার মতো আগলে রাখুন, বললেন মিলন রামিসা হত্যার রোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ ইয়াবা সেবন করে রামিসার ওপর পৈশাচিক নির্যাতন চালায় ঘাতক সোহেল তারেক রহমানের সম্মতিতে সেইন্ট মার্টিন বিক্রি চুড়ান্ত হয়ে গেছে প্রধানমন্ত্রী তারেক জিয়া এসএসসি পাস, ঢাবির ছাত্র ছিলেন না
;

শাহজালালে নারীর বিশেষ অঙ্গ থেকে ৮ সোনার বার উদ্ধার!

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ১০৭ বার পড়া হয়েছে

শাহজালালে নারীর বিশেষ অঙ্গ থেকে ৮ সোনার বার উদ্ধার!

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৮টি সোনার বারসহ এক নারীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা। তার নাম নুরুননাহার।

বৃহস্পতিবার সকাল ৯টা ৫ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-১৪৮ ফ্লাইটের ঐ যাত্রীকে আটক করা হয়।
এই খবরের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেরের সহকারী পরিচালক আব্দুল মান্নান মজুমদারের নেতৃত্বে কাস্টমস গোয়েন্দার একটি দল লোকাল টার্মিনালের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে। বোর্ডিং ব্রিজ অতিক্রমকালে সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা হয়।

পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি পায়ুপথে বিশেষ কায়দায় সোনা বহন করছেন বলে গোয়েন্দা দলকে জানান। এরপর সোনার উপস্থিতি নিশ্চিত হওয়ার জন্য তার শরীর এক্স-রে করানো হয়। এতে চারটি সোনার মতো বস্তুর অস্বিত্ব পাওয়া যায়। পরে তার কাছে থাকা চারটি প্যাকেটে মোট ৮টি সোনার বার পাওয়া যায়। ৯৩২ গ্রাম ওজনের ঐ সোনার বারগুলোর বাজার মূল্য আনুমানিক ৬৫ লাখ ২৪ হাজার টাকা।

অভিযুক্ত যাত্রী নুরুননাহারের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এবং ‘দ্য কাস্টমস অ্যাক্ট ১৯৬৯’-এর বিধান অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। তাকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর সূত্র।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
;

𝑫𝒂𝒊𝒏𝒊𝒌 𝑵𝒐𝒕𝒖𝒏 𝑨𝒍𝒐꧂

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Theme Customized BY TRADEWORLDLTD