1. tradeworldltdbd@gmail.com : M. A-A MAMUN SOHAAG : SARA AFIYA
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
শেখ হাসিনার পতন ও সামরিক বাহিনীর নীরব অভ্যুত্থান: নেপথ্যের অজানা অধ্যায় ছাত্র-জনতার আন্দোলনের ক্যাপ্টেন তারেক রহমান ওয়াশিংটনে দুই দেশের আলোচনা || রাশিয়ার জ্বালানি কিনতে যুক্তরাষ্ট্রের ছাড় চেয়েছে বাংলাদেশ ওয়ান-ইলেভেনের নেপথ্যে ‘সমন্বিত কুচক্রী’ একের পর এক প্লট সাজানো হয় অন্ধকারে ছিল তৎকালীন সরকার ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার পুলিশ হত্যার বিচার হবে, বললেন আইজিপি শহীদ মিনারের ব্যতিক্রমী ঘটনা রাষ্ট্রপতির বিদায়ের বার্তা? গ্যাসের দাম বাড়িয়ে ৫০ হাজার কোটি টাকা লোপাট মাদুরো বুঝেন !! হাসিনা বুঝেননা হাদিকে খুনের জন্যই ফয়সালকে জামিনে বের করা হয়

ঢাকার আবাসিক হোটেল ও মেসগুলোতে তল্লাশি চালাবে ডিএমপি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ৯৫ বার পড়া হয়েছে

ঢাকার আবাসিক হোটেল ও মেসগুলোতে তল্লাশি চালাবে ডিএমপি
স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন, আসন্ন রথযাত্রা উপলক্ষ্যে যে কোনো ধরনের নাশকতা এড়াতে রাজধানীর আবাসিক হোটেল ও মেসগুলোতে তল্লাশি চালানো হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
তিনি বলেন, পুলিশ সদস্যদের বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এছাড়া আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে ভিআইপি ও ভিভিআইপিদের সুষ্ঠু গমনাগমন এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এজন্য বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
রোববার (১৯ জুন) ডিএমপির মে মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি মে মাসে বড় ধরনের কোনো অঘটন না ঘটায় পুলিশ সদস্যদের ধন্যবাদ জানান।
ডিএমপি কমিশনার বলেন, আসছে কোরবানির ঈদে গরুর হাট নিয়ে কোনো ধরনের চাঁদাবাজিসহ অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে সেদিকে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে যেসব এলাকায় গরুর হাট বসবে সেসব স্থানে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করতে হবে।

থানায় আসা বেশির ভাগ অভিযোগ সাইবার অপরাধকেন্দ্রিক। তাই ডিএমপির অপরাধ সভায় সাইবার অপরাধ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। এছাড়া মোটরসাইকেল চুরি প্রতিরোধে কাজ করার নির্দেশনা দেয়া হয়েছে।
অনুষ্ঠানে ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধানসহ ভালো কাজের স্বীকৃতি হিসেবে এ মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার।

সভায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স আ্যন্ড প্রকিউরমেন্ট) ড. এ এফ এম মাসুম রব্বানী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) কৃষ্ণ পদ রায়, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান, যুগ্ম পুলিশ কমিশনার ও উপ-পুলিশ কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে উদ্বোধনী অনুষ্ঠানের নিরাপত্তায় পদ্মার দুই পাড়ে পুলিশ, র‍্যাব, এপিবিএন, পুলিশের স্পেশাল শাখার (এসবি) পাঁচ হাজার সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর। পাশাপাশি ডগ স্কোয়াড অনুষ্ঠানে ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধানসহ ভালো কাজের স্বীকৃতি হিসেবে এ মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার।

সভায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স আ্যন্ড প্রকিউরমেন্ট) ড. এ এফ এম মাসুম রব্বানী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) কৃষ্ণ পদ রায়, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান, যুগ্ম পুলিশ কমিশনার ও উপ-পুলিশ কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে উদ্বোধনী অনুষ্ঠানের নিরাপত্তায় পদ্মার দুই পাড়ে পুলিশ, র‍্যাব, এপিবিএন, পুলিশের স্পেশাল শাখার (এসবি) পাঁচ হাজার সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর। পাশাপাশি ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালানো হবে। তল্লাশি চালানো হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

𝑫𝒂𝒊𝒏𝒊𝒌 𝑵𝒐𝒕𝒖𝒏 𝑨𝒍𝒐꧂

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Theme Customized BY TRADEWORLDLTD