1. tradeworldltdbd@gmail.com : M. A-A MAMUN SOHAAG : SARA AFIYA
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
১৬ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে দেশে ফিরব: বীর বিক্রম মায়া চৌধুরীর চূড়ান্ত হুঁশিয়ারি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় শেখ হাসিনার প্রাসঙ্গিকতা দুবাই পুলিশের হাতে গ্রেফতার বেনজীর আহমেদ ‘স্কুলের চাপে’ ছাত্রীর আত্মহত্যার অভিযোগ, ব্রাইট স্কুলে শিক্ষার্থীদের বিক্ষোভ শিশু রামিসা হত্যা || নিজের সন্তানকে ছায়ার মতো আগলে রাখুন, বললেন মিলন রামিসা হত্যার রোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ ইয়াবা সেবন করে রামিসার ওপর পৈশাচিক নির্যাতন চালায় ঘাতক সোহেল তারেক রহমানের সম্মতিতে সেইন্ট মার্টিন বিক্রি চুড়ান্ত হয়ে গেছে প্রধানমন্ত্রী তারেক জিয়া এসএসসি পাস, ঢাবির ছাত্র ছিলেন না ভুল বুঝতে পারছে ছাত্র-জনতা || কারিনার বিদায় || শেখ হাসিনার শূন্যতা আক্ষেপে জাতি || চোখে ভাসছেন শেখ হাসিনা

নারায়ণগঞ্জ ইপিজেডে ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রতিবেদকের নাম: নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ১০৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ ইপিজেডে ভয়াবহ অগ্নিকাণ্ডঃ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের অভ্যন্তরে একটি নির্মাণাধীন কারখানার পাইলিংয়ের কাজ করার সময় তিতাসের গ্যাস পাইপ লিকেজ হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৭ ‍জুন) বেলা ১১টার দিকে আদমজী ইপিজেডের অভ্যন্তরে একটি নির্মাণাধীন কারখানায় এ আগুনের সূত্রপাত হয়। এদিকে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

জানা গেছে, শুক্রবার সকাল আটটা থেকে হামজা ফ্যাশন নামে কারখানাটির নির্মাণকাজ শুরু হয়। বেলা ১১টায় গ্যাস পাইপের লিকেজ হয়ে এই দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনাস্থলের আশপাশে কোনো কারখানা না থাকলেও নিকটবর্তী স্থানে বিদ্যুৎকেন্দ্র অবস্থিত হওয়ায় বিপদের আশংকা করছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। আগুন নিয়ন্ত্রণে তাদের পাঁচটি ইউনিট কাজ করছে।

স্থানীয়রা জানান, বেলা ১১টায় হঠাৎ করে ইপিজেডের শেষ প্রান্তে শীতলক্ষ্যা নদীর তীরবর্তী স্থান থেকে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। এ সময় কিছু কারখানায় কর্মরত শ্রমিকসহ আশপাশের বাসিন্দাদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। ইপিজেড কর্তৃপক্ষ তাদের সবগুলো ফটক বন্ধ করে দেয়। ভেতর থেকে কারো বের হওয়া বা ভেতরে সব ধরনের প্রবেশ বন্ধ করে দেয়া হয়।

এদিকে খবর পেয়ে তিতাসের কর্মকর্তাসহ ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জ জেলা উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন সময় নিউজকে জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে তারা সর্বাত্মক চেষ্টা করছেন।

ইতোমধ্যে ইপিজেডের ভেতরে থাকা শ্রমিকদের নিরাপদে বের করে দেয়া হয়েছে এবং গ্যাসের মূল লাইন থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে তিতাস কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

𝑫𝒂𝒊𝒏𝒊𝒌 𝑵𝒐𝒕𝒖𝒏 𝑨𝒍𝒐꧂

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Theme Customized BY TRADEWORLDLTD