1. tradeworldltdbd@gmail.com : M. A-A MAMUN SOHAAG : SARA AFIYA
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
শেখ হাসিনার পতন ও সামরিক বাহিনীর নীরব অভ্যুত্থান: নেপথ্যের অজানা অধ্যায় ছাত্র-জনতার আন্দোলনের ক্যাপ্টেন তারেক রহমান ওয়াশিংটনে দুই দেশের আলোচনা || রাশিয়ার জ্বালানি কিনতে যুক্তরাষ্ট্রের ছাড় চেয়েছে বাংলাদেশ ওয়ান-ইলেভেনের নেপথ্যে ‘সমন্বিত কুচক্রী’ একের পর এক প্লট সাজানো হয় অন্ধকারে ছিল তৎকালীন সরকার ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার পুলিশ হত্যার বিচার হবে, বললেন আইজিপি শহীদ মিনারের ব্যতিক্রমী ঘটনা রাষ্ট্রপতির বিদায়ের বার্তা? গ্যাসের দাম বাড়িয়ে ৫০ হাজার কোটি টাকা লোপাট মাদুরো বুঝেন !! হাসিনা বুঝেননা হাদিকে খুনের জন্যই ফয়সালকে জামিনে বের করা হয়

সীতাকুণ্ডের বিএম ডিপো যেন যুদ্ধবিধ্বস্ত এলাকা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ৬ জুন, ২০২২
  • ১৬৬ বার পড়া হয়েছে

পাঁচ-ছয়টি কনটেইনারে এখনো দাউ দাউ করে আগুন জ্বলছে। আকাশে উড়ছে বিষাক্ত রাসায়নিক ও পুড়ে যাওয়া কনটেইনার থেকে বের হওয়া ধোঁয়া। ছবি আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তোলাছবি: কৃষ্ণ চন্দ্র দাস

চারিদিকে ছড়িয়ে আছে আগুনে পোড়া ধ্বংসাবশেষ। কোথাও পুড়ে যাওয়া পোশাক, আবার কোথাও বিস্ফোরিত হওয়া বিভিন্ন রাসায়নিকের ছোট ছোট কনটেইনার। বিস্ফোরণের পর লোহার টুকরা, বড় কনটেইনার আর কাভার্ড ভ্যানের ধ্বংসাবশেষ ছড়িয়ে–ছিটিয়ে পড়ে আছে। ডিপোর ভেতরে ৬৫০ মিটার দীর্ঘ একটি আধাপাকা টিনশেড ভবন ছিল। সেটিও ধ্বংস হয়ে পড়ে আছে। এর মধ্যে পাঁচ-ছয়টি কনটেইনারে এখনো দাউ দাউ করে আগুন জ্বলছে। আকাশে উড়ছে বিষাক্ত রাসায়নিক ও পুড়ে যাওয়া কনটেইনার থেকে বের হওয়া ধোঁয়া। ডিপোর ভেতরের অবস্থা যেন এক যুদ্ধবিধ্বস্ত এলাকা।

ডিপোর ভেতরে ৬৫০ মিটার দীর্ঘ আধাপাকা টিনশেড ভবনটিও ধ্বংস হয়ে পড়ে আছে
ছবি: কৃষ্ণ চন্দ্র দাস

আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে গিয়ে দেখা যায়, মূল ফটক থেকে দক্ষিণে ১০০ মিটারের মধ্যে ছড়িয়ে-ছিটিয়ে থাকা কনটেইনারগুলো দাউ দাউ করে জ্বলছে। মূল ফটক থেকে ১০০ মিটার পূর্ব দিকে গেলে টিনশেডের আধাপাকা গুদাম। গুদামের সামনে ছড়িয়ে–ছিটিয়ে আছে হাইড্রোজেন পার–অক্সাইড রাসায়নিকের ছোট ছোট নীল রঙের কনটেইনার। গুদামের উত্তর পাশে অফিসকক্ষ ছিল বলে ধারণা করা হচ্ছে। সেখানে লাগানো এসিগুলোর ধ্বংসাবশেষ পড়ে আছে। গুদামে সব গার্মেন্টস পণ্য রাখা ছিল। সেগুলো এখনো তুষের আগুনের মতো জ্বলছে। দক্ষিণ পাশের সামনের অংশে তিনটি কনটেইনারে এখনো আগুন জ্বলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

𝑫𝒂𝒊𝒏𝒊𝒌 𝑵𝒐𝒕𝒖𝒏 𝑨𝒍𝒐꧂

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Theme Customized BY TRADEWORLDLTD