1. tradeworldltdbd@gmail.com : M. A-A MAMUN SOHAAG : SARA AFIYA
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
১৬ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে দেশে ফিরব: বীর বিক্রম মায়া চৌধুরীর চূড়ান্ত হুঁশিয়ারি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় শেখ হাসিনার প্রাসঙ্গিকতা দুবাই পুলিশের হাতে গ্রেফতার বেনজীর আহমেদ ‘স্কুলের চাপে’ ছাত্রীর আত্মহত্যার অভিযোগ, ব্রাইট স্কুলে শিক্ষার্থীদের বিক্ষোভ শিশু রামিসা হত্যা || নিজের সন্তানকে ছায়ার মতো আগলে রাখুন, বললেন মিলন রামিসা হত্যার রোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ ইয়াবা সেবন করে রামিসার ওপর পৈশাচিক নির্যাতন চালায় ঘাতক সোহেল তারেক রহমানের সম্মতিতে সেইন্ট মার্টিন বিক্রি চুড়ান্ত হয়ে গেছে প্রধানমন্ত্রী তারেক জিয়া এসএসসি পাস, ঢাবির ছাত্র ছিলেন না ভুল বুঝতে পারছে ছাত্র-জনতা || কারিনার বিদায় || শেখ হাসিনার শূন্যতা আক্ষেপে জাতি || চোখে ভাসছেন শেখ হাসিনা

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’, কতটা ঝুঁকিতে বাংলাদেশ?

দৈনিক নতুন আলো ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ ক্রমেই তার শক্তি বাড়াচ্ছে। ইতোমধ্যে এ ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিপাতের ফলে স্মরণকালের অন্যতম বন্যার মুখে পড়েছে শ্রীলঙ্কা। বন্যা ও ভূমিধসে শতাধিক প্রাণহানির প্রেক্ষাপটে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে দেশটিতে। সেইসঙ্গে  ৪আগামী৮ ঘণ্টায় প্রবল বর্ষণ ও তীব্র ঝড়ের আভাস দিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তরও।

এদিকে ঘূর্ণিঝড়টির সবশেষ পরিস্থিতি নিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরও।

শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬টায় আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সেই বিজ্ঞপ্তিতে জানা গেছে, বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও শ্রীলঙ্কা উপকূলীয় এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ শক্তি সঞ্চয় করে আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে এগোচ্ছে।

সবশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়টি ১০.৩ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮০.৪ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছে। পরবর্তী ২৪ ঘণ্টায় এটি আরও শক্তি সঞ্চয় করে আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

তবে, বাংলাদেশের উপকূলীয় জেলাগুলোতে এই ঘূর্ণিঝড়ের প্রভাবের তেমন কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষক সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারবেশন টিম (বিডব্লিউওটি) এক বার্তায় জানিয়েছে, এ বছর বাংলাদেশে আর কোনো ঘূর্ণিঝড় আঘাত হানার সম্ভাবনা খুবই কম। তবে, পশ্চিমা লঘুচাপের কারণে সামনের মাসে কিছুটা বৃষ্টি হলেও হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

𝑫𝒂𝒊𝒏𝒊𝒌 𝑵𝒐𝒕𝒖𝒏 𝑨𝒍𝒐꧂

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Theme Customized BY TRADEWORLDLTD