1. tradeworldltdbd@gmail.com : M. A-A MAMUN SOHAAG : SARA AFIYA
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
১৬ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে দেশে ফিরব: বীর বিক্রম মায়া চৌধুরীর চূড়ান্ত হুঁশিয়ারি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় শেখ হাসিনার প্রাসঙ্গিকতা দুবাই পুলিশের হাতে গ্রেফতার বেনজীর আহমেদ ‘স্কুলের চাপে’ ছাত্রীর আত্মহত্যার অভিযোগ, ব্রাইট স্কুলে শিক্ষার্থীদের বিক্ষোভ শিশু রামিসা হত্যা || নিজের সন্তানকে ছায়ার মতো আগলে রাখুন, বললেন মিলন রামিসা হত্যার রোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ ইয়াবা সেবন করে রামিসার ওপর পৈশাচিক নির্যাতন চালায় ঘাতক সোহেল তারেক রহমানের সম্মতিতে সেইন্ট মার্টিন বিক্রি চুড়ান্ত হয়ে গেছে প্রধানমন্ত্রী তারেক জিয়া এসএসসি পাস, ঢাবির ছাত্র ছিলেন না ভুল বুঝতে পারছে ছাত্র-জনতা || কারিনার বিদায় || শেখ হাসিনার শূন্যতা আক্ষেপে জাতি || চোখে ভাসছেন শেখ হাসিনা

টানা ১৫ বছরের রেকর্ড ভেঙে, বই ছাড়া নতুন বছর || রাষ্ট্রের ব্যর্থতার নগ্ন প্রমাণ

দৈনিক নতুন আলো ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

বছরের প্রথম দিন একসময় ছিল শিশুদের হাতে নতুন বই, মুখে হাসি আর স্কুলজুড়ে উৎসবের দিন। গত ১৫ বছর বছরের প্রথম দিন ছিল শিক্ষার্থীদের বই উৎসব আর নতুন বই হাতে খুশি ও আনন্দের।

আজ সেই দিনটি পরিণত হয়েছে লজ্জার স্মারকে। অর্ধেক শিক্ষার্থী নতুন বই পায়নি, অনেক জায়গায় বই উৎসবই হয়নি। এটি কোনো বিচ্ছিন্ন প্রশাসনিক ত্রুটি নয়—এটি রাষ্ট্রের চরম অব্যবস্থাপনা ও অগ্রাধিকারের ভয়াবহ সংকট।

গ্রাম-গঞ্জের ছোট শিশুরা যখন বই হাতে উৎসবে মেতে ওঠে, তখন তাদের মনে জন্ম নেয় বড় হওয়ার স্বপ্ন—ডাক্তার, শিক্ষক, প্রকৌশলী হওয়ার স্বপ্ন। বছরের প্রথম দিনেই যদি রাষ্ট্র তাদের হাতে শূন্যতা তুলে দেয়, তাহলে সেই স্বপ্ন ভাঙার দায় কার? তখন তাদের ভবিষ্যৎ সীমাবদ্ধ হয়ে পড়ে টিকে থাকার লড়াইয়ে—এনজিওর ক্ষুদ্রঋণ নিয়ে হাঁস-মুরগি বা ছাগল পালনের এক অন্তহীন চক্রে।

সমস্যা সুযোগের অভাব নয়। সমস্যা হলো, বারবার সুযোগ পাওয়ার পরও অযোগ্য, দায়িত্বহীন ও ব্যর্থ মানুষের হাতে শিক্ষা ব্যবস্থাকে তুলে দেওয়া। শিক্ষা খাতে কোনো পরিকল্পনা নেই, জবাবদিহি নেই, দায়বদ্ধতা নেই—আছে শুধু লোক দেখানো উন্নয়নের গল্প

বর্তমান সরকার দুই বছর ধরে ক্ষমতায়। তবু যদি বছরের প্রথম দিনেও শিশুদের হাতে বই পৌঁছাতে না পারে, তাহলে প্রশ্ন সময়ের নয়—প্রশাসনিক সক্ষমতার। শিক্ষা যদি উৎসব না হয়, যদি শিশুদের জন্য আনন্দের বিষয় না হয়, তবে তথাকথিত উন্নয়ন কেবল কাগজ আর বক্তৃতার মধ্যেই সীমাবদ্ধ থাকবে।

একটি জাতির ভবিষ্যৎ গড়ে ওঠে শ্রেণিকক্ষে। সেই শ্রেণিকক্ষ যদি অবহেলার শিকার হয়, তাহলে কোনো উন্নয়নের গল্পই শেষ পর্যন্ত বিশ্বাসযোগ্য থাকে না—থাকবে শুধু ব্যর্থতার দায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

𝑫𝒂𝒊𝒏𝒊𝒌 𝑵𝒐𝒕𝒖𝒏 𝑨𝒍𝒐꧂

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Theme Customized BY TRADEWORLDLTD